• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
Headline
প্রকৃতির অপরূপ সৌন্দর্যে নিঝুমদ্বীপ, পর্যটনশিল্প বিকাশের অপেক্ষা ‎ নেদারল্যান্ডসের নাগরিকের হারানো মোবাইল উদ্ধার করে দিল রেলওয়ে কর্মীরা ভৈরবে বসতবাড়ির পাশে গাঁ’জা গাছ, ছয় মাস পর গ্রে’প্তার ভৈরব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ ঢাকায় গ্রে’প্তা’র বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল দুর্গম এলাকার শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ উন্নয়নে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ ঠাকুরগাঁওয়ে বাড়ছে বৃষ্টি; মাঠের কাটা ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক টানা বৃষ্টিতে বিপাকে পাঁচবিবির কৃষক, ফসলহানির শঙ্কায় দুশ্চিন্তায় দিন কাটছে ভূরুঙ্গামারীতে বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল, আর বিয়ে না করার শপথ যুবকের ভৈরবে গোড়া পচন ও পাতা ঢলে পড়া রোগে দিশেহারা সবজি চাষিরা

জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

মো.বাবুল হোসেন,জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

জয়পুরহাটের আক্কেলপুরে বিজিবি ও এসআরবির যৌথ পরিচালনায় বিশেষ অভিযানে ৭২ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, আক্কেলপুর উপজেলার বিভিন্ন পাচারকারী চক্রের কাছে কয়েকটি কষ্টিপাথরের মূর্তি মজুত রয়েছে। এসব মূর্তি ভারতে পাচারের উদ্দেশ্যে স্থানীয় একটি চক্র মজুত করেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ২০ বিজিবির অধিনায়কের নেতৃত্বে ব্যাটালিয়ন সদর থেকে একটি বিশেষ টহলদল ও এসআরবির সমন্বয়ে আক্কেলপুরের বিহারপুর গ্রামে অভিযান চালানো হয়।
অভিযানে আব্দুর রাজ্জাকের বাড়িতে প্রথমে শ্রী মুকুল চন্দ্র মন্ডল ও মো. কামাল হোসেনকে পাথরসহ আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কথিত কষ্টিপাথর পাচারকারী মো. হামিদুর রহমান ও মো. জাকির হোসেনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা পাথর পাচারকারী দলের সক্রিয় সদস্য বলে বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন—আক্কেলপুর উপজেলার আক্কেলপুর গ্রামের মৃত সিরাজ সরদারের ছেলে মো. হামিদুর রহমান (৬২), অনন্তপুর গ্রামের মো. মাহাতাব হোসেনের ছেলে মো. জাকির হোসেন (৫০), জালালপুর গ্রামের সুচীন চন্দ্র মন্ডলের ছেলে শ্রী মুকুল চন্দ্র মন্ডল (৩৮) এবং বিহারপুর গ্রামের মৃত আইজ উদ্দিনের ছেলে মো. কামাল হোসেন (৬০)।
অভিযানে একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়। মূর্তিটির ওজন ৭২ কেজি ৯০০ গ্রাম। যার আনুমানিক সিজার মূল্য ৭২ লাখ ৯০ হাজার টাকা।
উদ্ধার করা কষ্টিপাথরের মূর্তিসহ আটক চারজনকে আক্কেলপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category