• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
Headline
অপপ্রচার-নৈরাজ্যের প্রতিবাদে জয়পুরহাটে যুবদলের বিক্ষোভ সমাবেশ নলছিটিতে দুই আওয়ামী লীগ কর্মী গ্রে’প্তার করেছে পুলিশ বেলাবোতে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা আ.লীগের কর্মসূচি ঘিরে অভিযানে রূপালী ব্যাংক কর্মকর্তা গ্রে’প্তার “টুঙ্গিপাড়ায় ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাগ করলেন বাবা নারী ও কন্যাশিশু সুরক্ষায় ব্র্যাকের অ্যাডভোকেসি সভা আ.লীগের অপতৎপরতার প্রতিবাদে বেলাবোতে রাজপথে যুবদল-ছাত্রদল মৌলভীবাজার সওজে টেন্ডারে স্বচ্ছতা, প্রশংসায় নির্বাহী প্রকৌশলী কুমিল্লা শিক্ষা বোর্ডে প্রশাসনিক রদবদল, নিয়োগ পেলেন দুই কর্মকর্তা পাঁচবিবিতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে যুবকের মৃ’ত্যু

টেকনাফে শিশু ধ’র্ষ/ণের চেষ্টার অ’ভিযোগে এক ব্যক্তি আ’টক

ওমর ফারুক সোহাগ, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ১ জুন, ২০২৬

কক্সবাজারের টেকনাফ সিমান্ত উপজেলার ২নং হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকায় এক স্কুলপড়ুয়া শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে আটক করে জনতা। পরে তাকে র‍্যাব-১৫ সিপিসি-১ টেকনাফ-এর কাছে হস্তান্তর করা হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। সোমবার (১ জুন) বিকাল আনুমানিক ৩টার দিকে ঘটনাটি ঘটে বলে দাবি করা হয়।

স্থানীয় সূত্রের ভাষ্য, একটি মুরগির ফার্ম এলাকায় ১০ বছরের এক শিশুকে ঘিরে আপত্তিকর পরিস্থিতির অভিযোগ ওঠার পর স্থানীয় লোকজন অভিযুক্ত ব্যক্তিকে আটক করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

আটক ব্যাক্তি হ্নীলা ইউনিয়ন ৬নং ওয়ার্ড রাসুলাবাদ এলাকার বাসিন্দা হাবিবুর রহমান(৫০)।

তার এলাকা বাসীর সুত্রে জানা যায়,গেল ২ বছর আগেও তার নিজ এলাকায় এক প্রবাসীর ৫ বছর বয়সী শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে আদালত তাকে কারাগারে পাঠানো হয়।পরে দীর্ঘ ১ বছর কারাভোগের পর জেল থেকে মুক্তি পেয়ে আবারো এ অপরাধে জড়ায়।

ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার বিস্তারিত তদন্তসাপেক্ষ বলে জানা গেছে।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে স্থানীয়ভাবে জানা গেছে। বিস্তারিত তথ্য ও সংশ্লিষ্ট সংস্থার বক্তব্য পাওয়া গেলে পরবর্তী পর্বে জানানো হবে।

এ ঘটনায় টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুল ইসলাম বলেন,তিনি এ ঘটনায় অবগত রয়েছে,অভিযুক্ত হাবিবুর রহমান শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেছিলেন। পাশাপাশি ভুক্তভোগী পরিবারের পক্ষে থেকে এখনো থানায় অভিযোগ বা এজাহার জমা দেওয়া হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category