• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
Headline
কুমিল্লার বুড়িচংয়ে নি’খোঁ’জের ৩ দিন পর পুকুরে মিলল রিকশাচালকের ম’রদে’হ কালীগঞ্জে তোফাজ্জল ডাক্তারের জানাজা ও দাফন সম্পন্ন মা’ম’লা বাণিজ্যের প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন, দুই কিশোরের মুক্তি দাবি ভূরুঙ্গামারীতে উপসহকারী কৃষি কর্মকর্তা ও মেম্বারের মেয়ের সম্পর্কের পর বিয়ে গণমাধ্যম এখনো স্বাধীন নয়’ বাগেরহাটে ডা. শফিকুর রহমান: রাঙামাটিতে পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে জেলা পরিষদের খাদ্য সহায়তা ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৭২ পিস ইয়াবাসহ গ্রে’প্তার ৩ পাট ঘরে, এখন ধান চাষে ব্যস্ত টুঙ্গিপাড়ার কৃষক বাগেরহাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নি’হত উন্নয়নের প্রতিশ্রুতি থাকলেও-নেই দৃশ্যমান উন্নতি কচাকাটার গুরুত্বপূর্ণ সড়ক

আ.লীগের কর্মসূচি ঘিরে অভিযানে রূপালী ব্যাংক কর্মকর্তা গ্রে’প্তার

মুহাম্মদ কাইসার হামিদ, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পরিচালিত বিশেষ অভিযানে বিস্ফোরণ মামলায় তদন্তে সন্ধিগ্ধ নাদিম হোসেন (৩৫) নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে কুলিয়ারচর থানা পুলিশ। সোমবার (২২জুন) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ছয়সূতী ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাদিম হোসেন রূপালী ব্যাংক ভৈরব শাখার একজন সিনিয়র কর্মকর্তা ও উপজেলার ছয়সূতী ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের নূরুল ইসলামের ছেলে।

‎পুলিশ সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সারাদেশের মতো কুলিয়ারচরেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দীনের নেতৃত্বে এসআই মঞ্জুরুল হক ফোর্স নিয়ে নাদিম হোসেনকে গ্রেফতার করে। নাদিম হোসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কের বাজরা বাসস্ট্যান্ডে সংঘটিত ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় তদন্তে সন্ধিগ্ধ আসামী বলে জানান পুলিশ।

‎কুলিয়ারচর থানা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

‎কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দীন বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আইনবিরোধী কর্মকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category