শিরোনাম :
ভৈরবে ভোজ্য তেলে অনিয়ম: প্রশাসনের অভিযানে জরিমানা ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার টুঙ্গিপাড়ায় সরকারি জমি দখল করে পাকা স্থাপনা—প্রশাসনের নীরবতায় প্রশ্নের ঝড় শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭ জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, ড. আসিফ মিজান বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরুর দাবিতে মানববন্ধন ভৈরবে গভীর রাতে বাড়িঘর ভাঙচুর, লুটপাট; থানায় অভিযোগ ঠাকুরগাঁওয়ে পাম্পে তেল নিতে গিয়ে হাতাহাতি মহাসড়ক অবরুদ্ধ কুলিয়ারচরে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক গোপালগঞ্জে বৃদ্ধ নাহিদা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

দৌলতপুরে পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজের ১০ ঘন্টা পর কিশোরের লাশ উদ্ধার

মোঃ সাইফুল ইসলাম / ৩৩৯ Time View
Update : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলার ময়রামপুর গ্রামে পুকুরে গোসল করতেগিয়ে নিখোজ হওয়ার ১০ ঘন্টা পর সৈকত আহমেদ (১৬) নামে এক কিশোরের লাশ উদ্ধার উদ্ধার করাহয়েছে।
গত ২আগস্ট শনিবার সন্ধ্যায় সে নিখোঁজ হলে স্থানীয় ফায়ার সার্ভিস ও ডুবুরি দল প্রায় ১০ ঘন্টা চেষ্টার পর রোববার ভোরে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত সৈকত একই গ্রামের জিয়া ইসলামের ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, শনিবার বিকেলে পুকুরের পাশেই একটি খেলার মাঠে ফুটবল খেলা শেষে ১৪-১৫ জন বন্ধু মিলে পুকুরে গোসল করতে যায়।
বন্ধুরা সবাই মিলে পানিতে লাফালাফির এক পর্যায়ে সাতার কাটে পুকুরের এক পাড় থেকে অন্য পাড়ে পার হওয়ার সময় সৈকত ডুবে যায়। বন্ধুরা ছুটে গিয়ে তাকে উদ্ধার করার চেষ্টা করেও পাওয়া যায়নি। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের সাথে ভেড়ামারা ফায়ার সার্ভিস দল শনিবার রাত ১০টা পর্যন্ত চেষ্টা করেও তার সন্ধান পায়নি।
পরে খুলনা থেকে ডুবুরি টিম এসে ভোর ৪টায় ওই পুকুর থেকে সৈকতের লাশ উদ্ধার করে। ফুটবল খেলার পর পুকুরে লাফালাফির কারণে সে ক্লান্ত হয়ে পানিতে ডুবে যেতে পারে বলে ডুবুরিরা প্রাথমিক ভাবে ধারনা করছেন। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলায়মান শেখ বলেন, প্রায় ১০ ঘন্টা চেষ্টার পর লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে দৌলতপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category