• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
Headline
সিকদার লেলিনের বিরুদ্ধে অপ’প্রচার, নিন্দা ও ক্ষোভ কুমিল্লা দাউদকান্দি হ’ত্যা মামলার আসামিসহ ৬ জন গ্রে’প্তার, ইয়াবা উদ্ধার বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, ইউএই-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন কুমিল্লা নির্বাচন অফিসে ভুয়া কর পরিদর্শকসহ দুই প্রতারক আটক ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত সাতক্ষীরায় সাংবাদিকদের সঙ্গে নবাগত রেঞ্জ ডিআইজির মতবিনিময় সভা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক রাজউকের ৬০ কোটি টাকার জমি প্রতিবন্ধী মজিবরের দখলে: অসহায় রাজউক সাতক্ষীরায় নবাগত রেঞ্জ ডিআইজিকে স্বাগত, জেলা পুলিশের কল্যাণ সভা স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

নান্দাইলে বিএনপির বিক্ষোভ, আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদ

রফিকুল ইসলাম, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ১০ জুন, ২০২৬

ময়মনসিংহের নান্দাইলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী,র নির্দেশে ও নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদেরের নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের
এর অঙ্গ-সহযোগী সংগঠনের নৈরাজ্য ও অপপ্রচারের বিরুদ্ধে নান্দাইল উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন) বিকাল ৫ ঘটিকায় উপজেলা সদর নতুন বাজার থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ মাঠে এক প্রতিবাদ সমাবেশ এসে মিলিত হয়।

উক্ত প্রতিবাদ সভায় ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক কামরুজ্জামান রাসেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির , উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়,পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম ফকির , যুবদল নেতা আকরাম হোসেন ফেরদৌস,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক অনিক আহমেদ বাবল সহ প্রমুখ।

নান্দাইল পৌরসভা ও ১৩টি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এতে অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category