• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
Headline
মুকসুদপুরে ক্ষুদ্র ঋণ বিতরণের মধ্য দিয়ে বিজের শাখা কার্যালয় উদ্বোধন ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ পাঁচবিবিতে আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কুমিল্লায় মেহেদী হ’ত্যা: চার আসামির নাম প্রকাশ, অটোরিকশা উদ্ধার গোপালগঞ্জে সরকারি পুকুর ও সড়কের গাছ কেটে নেওয়ার দুই পৃথক অভিযোগ নাসিরনগরে স্পিডবোট বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষে নি’হ’ত ২ কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ. লীগ নেতা ১০ ঘণ্টা পর ফের আটক নজরুল বর্ষ উদযাপন ২০২৬: সিরাজগঞ্জে ইউনিয়ন পর্যায়ে প্রতিযোগিতা শুরু তরুণী হত্যা মামলায় ভাই গ্রেপ্তার, নেপথ্যে দেনমোহরের টাকা নিয়ে বিরোধ

নাসিরনগরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস অনুষ্ঠিত, হাজরো মানুষের ঢল

মো.আব্দুল হান্নান, নাসিরনগর( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ব্রাহ্মনবাড়িয়া জেলার নাসিরনগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপিত হয়েছে।

‎ বুধবার সকালে নাসিরনগর উপজেলার আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জামিয়া মতিনিয়া সুন্নীয়া আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি পীরজাদা মাওলানা রিয়াজুল করিম আলকাদরীর নেতৃত্বে এক বিশাল জশনে জুলুসের মিছিল নাসিরনগর  উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এসে সমবেত হয়।

‎জশনে জুলুছে বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী, বিভিন্ন দরবার শরীফের পীর মাশায়েক সহ কয়েক হাজার ধর্মপ্রাণ  মুসল্লী অংশ গ্রহণ করেন। পরে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি পীরজাদা মাওলানা রিয়াজুল করিম আলকাদরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা আশরাফুল আজিজের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

আলোচনা সভাঢ ‎প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,‎ব্রাহ্মণবাড়িয়া-১ সংসদীয় ২৪৩ নাসিরনগর আসনের এম পি ও উপজেলা বিএনপির সভাপতি এমএ হান্নান।
প্রধান অতিথির তার বক্তব্যে
‎প্রিয় নবীজী (সা.) জীবনী, মানবতার কল্যাণে তাঁর দিকনির্দেশনা এবং শিক্ষাকে দৈনন্দিন জীবনে ধারণ করার আহ্বান জানান।

‎সভায় নাসিরপুর সাহেব বাড়ীর গদিনীশিন পীর আলহাজ সৈয়দ আবুল মুজাররাদ আশিক বিল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া জেলা ইসলামী ফ্রন্টের সভাপতি ও জামিয়া মতিনিয়া সুন্নীয়া আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পীরজাদা মাওলানা মুস্তাক আহমেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডঃআলী আজম চৌধুরী, উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রধান উপদেষ্টা  পীরজাদা মাওলানা কাজী আলাউদ্দিন আহমেদ আলকাদরী, উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সহ-সভাপতি পীরজাদা সৈয়দ সিরাজুল ইসলাম কনা মিয়া, উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা কাজী আতাউর রহমান গিলমান, ফান্দাউক দরবার শরীফের পীরজাদা সৈয়দ মাওলানা আবু বকর সিদ্দিক, শ্রীঘর দরবার শরীফের পীরজাদা মুফতি খন্দকার নজরুল ইসলাম, নাছিরপুর দরবার শরীফের পীরজাদা সৈয়দ আবু নৌশাদ, উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আক্তারুজ্জামান, পীরজাদা  মাওলানা সৈয়দ ওয়ালী হায়দার, খান্দুরা দরবার শরীফের পীরজাদা হাফেজ সৈয়দ জিয়াউল কামাল সোহেল, মুফতি সৈয়দ আজহারুল ইসলাম, পীরজাদা মাওলানা আলী হায়াত,  মাওলানা জসিম উদ্দিন ভূইয়া, মাওলানা মাহবুবুর রহমান, মোহাম্মদ আতিকুর রহমান খসরু, পীরজাদা সৈয়দ শরীফুল আজিজসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

‎এসময় বিভিন্ন দরবার শরীফের পীর মাশায়েখগন উপস্থিত ছিলেন।‎পরে এক মিলাদ, কিয়াম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

‎দোয়া পরিচালনা করেন উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রধান উপদেষ্টা পীরজাদা মাওলানা কাজী আলাউদ্দিন আহমেদ আলকাদরী।

‎মাহে রবিউল আউয়ালকে ঘিরে আয়োজিত এ জশনে জুলুসে অংশ নেন হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ। ঈদে মিলাদুন্নবীর জুলুস চলতেছে, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে’ এমন হাম-নাত আর দরুদ মুখর পরিবেশে শিশু থেকে প্রবীণ পর্যন্ত সবাই হাতে নেয় ব্যানার, ফেস্টুন,পতাকা ও ধর্মীয় শ্লোগান। ফলে গোটা নাসিরনগর উপজেলা সদর উৎসবমুখর হয়ে ওঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category