• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
Headline
নীলফামারী বৌদ্ধ বিহারে বৃক্ষ রোপন কর্মসুচি পালিত নিখোঁ’জের ১২ ঘণ্টা পর সিলেট থেকে মাধবপুরের স্কুলছাত্র সৈয়দ সাদাফ উদ্ধার মিরপুরে নিখোঁ’জের ৪ দিন পর খালে মিলল কোমরে বালির বস্তা বাধা বৃদ্ধার লা/শ নাসিরনগরে দুই গোষ্টির ভয়াবহ সং’ঘ’র্ষে, যুবক নি/হ/ত আ’হ’ত অর্ধশতাধিক মিরপুরে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় সাবেক প্রধান শিক্ষক নিহত হালুয়াঘাটে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী পালন ডা. সাইফুজ্জামানের এমডি অর্জন, গ্রীন লাইফ হাসপাতালের শুভেচ্ছা ধর্ম ভিন্ন হতে পারে, কিন্তু লক্ষ্য এক- মানবকল্যাণ :কুমিল্লায় কৃষিমন্ত্রী ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব

পরিবেশ সুরক্ষায় বুডিরচর ইউনিয়ন পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি

হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ১৩ জুন, ২০২৬

দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় নোয়াখালীর হাতিয়া উপজেলার ৯ নং বুড়িরচর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ১৩ জুন) সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়নের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানানো হয়।

আলোচনা সভা শেষে বৃক্ষরোপণ সংক্রান্ত জনসচেতনতামূলক একটি র‍্যালি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ কার্যালয়ে এসে শেষ হয়।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
উপস্থিত চিলেন বুড়িরচর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) ইয়াছিন আরাফাত, ইউনিয়নের ইউপি সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাগণ, বিভিন্ন বাজারের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ, ইউনিয়নের সকল দফাদার ও গ্রাম পুলিশ সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরে আলোচনা সভা ও র‍্যালি শেষে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

আয়োজকরা জানান, দেশব্যাপী চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বুড়িরচর ইউনিয়নকে আরও সবুজ ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দারাও এ উদ্যোগকে স্বাগত জানিয়ে পরিবেশ রক্ষায় সবাইকে আরও বেশি করে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category