• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
Headline
ভৈরবে বসতবাড়ির পাশে গাঁ’জা গাছ, ছয় মাস পর গ্রে’প্তার ভৈরব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ ঢাকায় গ্রে’প্তা’র বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল দুর্গম এলাকার শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ উন্নয়নে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ ঠাকুরগাঁওয়ে বাড়ছে বৃষ্টি; মাঠের কাটা ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক টানা বৃষ্টিতে বিপাকে পাঁচবিবির কৃষক, ফসলহানির শঙ্কায় দুশ্চিন্তায় দিন কাটছে ভূরুঙ্গামারীতে বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল, আর বিয়ে না করার শপথ যুবকের ভৈরবে গোড়া পচন ও পাতা ঢলে পড়া রোগে দিশেহারা সবজি চাষিরা আ.লীগসহ অঙ্গ সংগঠনের ২৮ জনের নাম উল্লেখ করে মা’ম’লা ডেঙ্গুতে আ’ক্রা’ন্ত হয়ে ভৈরব থানার নারী পুলিশ সদস্যের মৃ/ত্যু

পাঁচবিবিতে ৩ প্রতিষ্ঠানে ১২ হাজার টাকা জরিমানা

বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবি বাজারে ভেজাল পণ্য ও বিভিন্ন অনিয়মের অভিযোগে তিন ব্যবসায়ী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ১২ হাজার টাকা জরিমানা আদায় করেছে নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে পাঁচবিবি বাজারে নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ভেজাল পণ্যসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে তিনটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ব্যবসায়ীদের নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং ভোক্তা অধিকার সংরক্ষণে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জয়পুরহাট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (অতিঃ দায়িত্ব) মেহেদী হাসান এবং জেলা নিরাপদ খাদ্য অফিসার সুমাইয়া আফরিন জিনিয়া।
এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জয়পুরহাটের সহকারী পরিচালক (অতিঃ দায়িত্ব) মেহেদী হাসান বলেন, জনগণের স্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category