• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
Headline
কুমিল্লায় ৩ বছরে বিজিবির জব্দ ৫২ কোটি টাকার মাদক ধ্বংস দৈনিক প্রলয়ের নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শ্রদ্ধা, শোভাযাত্রা ও সাংস্কৃতিক আয়োজনে স্মরণ করা হলো কমরেড মণি সিংহকে নবীগঞ্জে আম গাছে থেকে যুবকের মরদেহ উদ্ধার মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে-মির্জা ফখরুল মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে গোপালগঞ্জে সভা নাসিরনগরে কাচা মরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩২০ টাকা মধ্যরাতে মহাসড়কের পাশে মিলল অজ্ঞাত নারীর মরদেহ কুমিল্লা দাউদকান্দিতে পৃথক অভিযানে গ্রে’প্তার ৩ এআই প্রযুক্তিতে ছবি ও কণ্ঠ বিকৃত করে অপপ্রচার,থানায় ভুক্তভোগীর জিডি

বাগেরহাটের কচুয়ায় বিএনপি নেতা মানফুজের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধিঃ
প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

বাগেরহাটের কচুয়ায় গত ১৪ জুন ২০২৬ তারিখে একটি ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত হিসেবে পদ্মনগর এলাকার হাকিম নামে একজন বয়স্ক দোকানদারের নাম উঠে আসে।

বিষয়টি জানাজানি হলে প্রাথমিকভাবে উভয় পক্ষের মতামত এবং ঘটনা জানার উদ্দেশ্যে বাগেরহাট জেলা ওলামা দলের যুগ্ম-আহবায়ক মাওলানা মানফুজুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন এবং তিনি ঘটে যাওয়া ঘটনার জানার চেষ্টা করেন। কিন্তু কিছুক্ষণের মধ্যে বহিরাগত কিছু লোক এসে হট্টগোল শুরু করে এবং বিষয়টি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করে।

শুধু এখানেই শেষ নয় মাওলানা মানফুজুর রহমান, কচুয়া উপজেলা বিএনপি’র সভাপতি সরদার জাহিদ এবং বিএনপি দলকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিকর ও উস্কানিমূলক তথ্য ছড়ানো হয়।

এই বিষয়ে কচুয়া উপজেলার বাসিন্দা রাকিব হোসেন বলেন, “সরদার জাহিদ এবং মাওলানা মানফুজুর রহমান খুবই আন্তরিক লোক, তারা দুজনেই কচুয়া উপজেলাবাসীর উন্নয়নের স্বার্থে সব সময় কাজ করেন। একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের নামে মিথ্যা এবং ভিত্তিহীন তথ্য প্রচার করছে।”

এছাড়া একই এলাকার বাসিন্দা মোহাম্মদ আলী জানান, “মাওলানা মানফুজুর রহমান শুধুমাত্র উক্ত ঘটনা শোনার উদ্দেশ্যে ঘটনাস্থলে যান এবং উভয় পক্ষের কাছে বিষয়টি জানতে চেয়েছেন। এছাড়া আর কোনো কিছুই নয়, কিন্তু এখন দেখছি নানাভাবে তার বিষয়ে নানা ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে এটা কখনোই কাম্য নয়।”

এ বিষয়ে মাওলানা মানফুজুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, “আমার এবং সরদার জাহিদের নামে বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। সরদার জাহিদ সর্বদা আইনের পক্ষে। অপরাধীদের কোনো দলীয় পরিচয় হয় না। আমরা কখনোই কোন অপরাধ ও অপরাধীর পক্ষে বরং কচুয়া উপজেলাবাসীর উপর কোন জুলুম নির্যাতনের ঘটনা ঘটলে আমরাই আইনি লড়াইয়ে সর্বদা তাদের পাশে থাকি।”

এ বিষয় জানতে চাইলে কচুয়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, কারো পক্ষ হতে কোনো ধরনের অনুরোধ বা সুপারিশ পাইনি। আইন সর্বদা আইনের গতিতেই চলবে।
প্রকৃত দোষীদের ছাড় দেওয়া হবে না।

এই ঘটনায় কচুয়ার সচেতন নাগরিকদের প্রত্যাশা দ্রুত এই সমস্যার সমাধান হোক এবং ব্যক্তিগত ক্ষোভের শিকার যেন কেউ না হয়।
অচিরেই প্রশাসন সত্য উদঘাটন করুক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category