• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
Headline
মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট-সার জব্দ, আটক ২২ কুলিয়ারচরে জুয়েল হ’ত্যা: প্রতিবাদে সড়ক অবরোধ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম ওয়াদুদ ভুঁইয়ার উপহারে চেংগী নদীতে নৌকা, স্বস্তি আট-দশ গ্রামের মানুষের কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা-২ অনুষ্ঠিত নান্দাইলে যুবদল নেতা ফেরদৌসকে কু’পিয়ে আ’হত আটক ২ হালুয়াঘাটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় জরুরি সভা চালের ড্রামের ভেতর মিললো ২০৭ পিস ট্যাপেন্টাডল আটক ১ মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবারও ঈর্ষনীয় সফল্য কুমিল্লা সদর হাসপাতাল কক্ষে ঢুকল বৃষ্টির পানি, ভোগান্তিতে রোগীরা ঠাকুরগাঁওয়ে তিনজনের এক মাসের কা’রাদ’ণ্ড

ভৈরবে গাঁজাসহ স্বামী-স্ত্রী আ’টক

নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ৮ জুন, ২০২৬

কিশোরগঞ্জের ভৈরবে ২ কেজি নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজাসহ মাদককারবারি স্বামী-স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খ সার্কেল ভৈরব শাখার সদস্যরা। আজ সোমবার (৮ জুন) সকাল ১০টায় ভৈরব – ময়মনসিংহ আঞ্চলিক সড়কে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

আটককৃত মাদককারবারি সম্পর্কে তারা স্বামী-স্ত্রী হলেন, ব্রাক্ষণবাড়িয়া জেলার বিজয়নগর থানার নলগরিয়ার সিংগারবিল এলাকার শানু মিয়ার ছেলে। মো. ঝন্টু মিয়া (৩৬) ও তার সহধর্মিণী আঁখি আক্তার শিউলী (২৮)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১০টায় ভৈরব – ময়মনসিংহ আঞ্চলিক সড়কে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ভৈরব থেকে কিশোরগঞ্জ পর্যন্ত একটি ভাড়াকৃত সিএনজি আটক করে তল্লাশি করা হয়।
তল্লাশিতে আঁখি আক্তার শিউলীর হাতে থাকা একটি শপিং ব্যাগে রাখা কাপড়ে মোড়ানো ও স্কচটেপ দ্বারা প্যাঁচানোও বাধা অবস্থায় গাঁজা উদ্ধার করা হয়েছে। আটককৃতরা ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকা থেকে গাঁজা নিয়ে সিএনজি করে ভৈরবে এসেছিল। ভৈরব থেকে সিএনজি পাল্টে কিশোরগঞ্জের যাচ্ছিলো।
এ বিষয়ে ভৈরব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর পরিদর্শক চন্দন গোপাল সুর বলেন, আটককৃত স্বামী-স্ত্রী চিহ্নিত মাদককারবারি। তাদের দুইজনের বিরুদ্ধে ভৈরবসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা স্বামী-স্ত্রী হওয়ায় নিয়মিত অভিনব কায়দায় দেশের এক স্থান থেকে অন্য স্থানে মাদক পাচার করে আসছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই
স্বামী-স্ত্রী দীর্ঘদিন ধরে মাদক ক্রয়-বিক্রয়ের ও পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
তিনি আরো বলেন, মাদক পাচারকারীরা নিয়মিত ভৈরবকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে। পুরুষের পাশাপাশি নারী মাদক কারবারিদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আটককৃতদের ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে থানায় সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category