• বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
Headline
অপপ্রচার-নৈরাজ্যের প্রতিবাদে জয়পুরহাটে যুবদলের বিক্ষোভ সমাবেশ নলছিটিতে দুই আওয়ামী লীগ কর্মী গ্রে’প্তার করেছে পুলিশ বেলাবোতে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা আ.লীগের কর্মসূচি ঘিরে অভিযানে রূপালী ব্যাংক কর্মকর্তা গ্রে’প্তার “টুঙ্গিপাড়ায় ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাগ করলেন বাবা নারী ও কন্যাশিশু সুরক্ষায় ব্র্যাকের অ্যাডভোকেসি সভা আ.লীগের অপতৎপরতার প্রতিবাদে বেলাবোতে রাজপথে যুবদল-ছাত্রদল মৌলভীবাজার সওজে টেন্ডারে স্বচ্ছতা, প্রশংসায় নির্বাহী প্রকৌশলী কুমিল্লা শিক্ষা বোর্ডে প্রশাসনিক রদবদল, নিয়োগ পেলেন দুই কর্মকর্তা পাঁচবিবিতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে যুবকের মৃ’ত্যু

মুকসুদপুরের কলিগ্রামে ফের হ’ত্যা’কাণ্ড, নি’হত ১

শামীম হাসান রিংকু, গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ২০ মে, ২০২৬

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের কলিগ্রাম (কৃষ্ণনগর এলাকা) এলাকায় আবারও ঘটলো মর্মান্তিক হত্যাকাণ্ড। পূর্বশত্রুতার জের ধরে অটো রিকশার চালকের সামনাসামনি ধাক্কায় রতন বৈরাগী (৫৫) নামে এক পথচারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

নিহত রতন বৈরাগীর ছেলে রমেন বৈরাগী অভিযোগ করে জানান, প্রায় দুই বছর আগে অটোরিকশা চালক সুব্রত বৈরাগী তাদের কাছ থেকে ২ লক্ষ টাকা নেন। পরবর্তীতে বারবার টাকা ফেরত চাইলে বিভিন্ন সময় হুমকি-ধামকি দিয়ে আসছিলেন। তাদের পরিবারের দাবি, পূর্বের সেই আর্থিক লেনদেন ও বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে।

স্থানীয়দের অভিযোগ, কলিগ্রাম এলাকায় দীর্ঘদিন ধরেই বিভিন্ন বিরোধ, আধিপত্য বিস্তার ও ব্যক্তিগত শত্রুতাকে কেন্দ্র করে একের পর এক সহিংস ঘটনা ঘটছে। এতে সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। বারবার হত্যাকাণ্ডের ঘটনায় এলাকাবাসী প্রশ্ন তুলছেন—এ সকল ঘটনার নেপথ্যে কারা রয়েছে এবং কেন থামছে না রক্তপাত?

ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মুকসুদপুর থানার অফিসার ইনচার্জের নির্দেশে সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ঘটনাস্থলে উপস্থিত থেকে সার্বিক পরিস্থিতি তদারকি ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছেন।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category