• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
Headline
মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট-সার জব্দ, আটক ২২ কুলিয়ারচরে জুয়েল হ’ত্যা: প্রতিবাদে সড়ক অবরোধ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম ওয়াদুদ ভুঁইয়ার উপহারে চেংগী নদীতে নৌকা, স্বস্তি আট-দশ গ্রামের মানুষের কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা-২ অনুষ্ঠিত নান্দাইলে যুবদল নেতা ফেরদৌসকে কু’পিয়ে আ’হত আটক ২ হালুয়াঘাটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় জরুরি সভা চালের ড্রামের ভেতর মিললো ২০৭ পিস ট্যাপেন্টাডল আটক ১ মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবারও ঈর্ষনীয় সফল্য কুমিল্লা সদর হাসপাতাল কক্ষে ঢুকল বৃষ্টির পানি, ভোগান্তিতে রোগীরা ঠাকুরগাঁওয়ে তিনজনের এক মাসের কা’রাদ’ণ্ড

মোংলায় কোস্ট গার্ড স্টেশনে দুর্বৃত্তদের হামলা, আ’হত ৩

সোহাগ মোল্লা, মংলা প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

বাগেরহাটের মোংলা উপজেলার জয়মনিরঘোল এলাকায় কোস্ট গার্ড পশ্চিম জোনের একটি স্টেশনে অতর্কিত হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে সংঘটিত এই হামলায় কোস্ট গার্ডের অন্তত তিন সদস্য আহত হয়েছেন।

​কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

​কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সুন্দরবনসংলগ্ন জয়মনিরঘোল এলাকাটি দীর্ঘদিন ধরে বনদস্যু ও তাদের সহযোগীদের একটি প্রধান ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। সেখানে কোস্ট গার্ডের স্টেশন স্থাপনের পর থেকে দস্যুদের রসদ, লজিস্টিকস এবং অস্ত্র সরবরাহের পথ পুরোপুরি বন্ধ হয়ে যায়।

​কর্মকর্তারা ধারণা করছেন, সুন্দরবনে অপরাধমূলক কর্মকাণ্ড চালানো কঠিন হয়ে পড়ায় বনদস্যু ও তাদের স্থানীয় সহযোগীরা কোস্ট গার্ডের ওপর ক্ষিপ্ত ছিল। ওই এলাকা থেকে কোস্ট গার্ডকে সরিয়ে দিয়ে নিজেদের অপকর্ম পুনরায় নির্বিঘ্নে চালাতেই এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

জানতে চাইলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ​”কোনো ধরনের হামলা, ভয়ভীতি বা বিভ্রান্তিমূলক অপপ্রচার চালিয়ে কোস্ট গার্ডের অভিযানিক কার্যক্রম ব্যাহত করা যাবে না। সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে কোস্ট গার্ড সর্বদা বদ্ধপরিকর।”

​সুজন আরও জানান, হামলার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনার মূল কারণ উদ্ঘাটন এবং হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে ইতিমধ্যে ওই এলাকায় একটি যৌথ অভিযান শুরু করা হয়েছে।

​নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে ওই অঞ্চলে নজরদারি জোরদার করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category