• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
Headline
সিকদার লেলিনের বিরুদ্ধে অপ’প্রচার, নিন্দা ও ক্ষোভ কুমিল্লা দাউদকান্দি হ’ত্যা মামলার আসামিসহ ৬ জন গ্রে’প্তার, ইয়াবা উদ্ধার বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, ইউএই-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন কুমিল্লা নির্বাচন অফিসে ভুয়া কর পরিদর্শকসহ দুই প্রতারক আটক ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত সাতক্ষীরায় সাংবাদিকদের সঙ্গে নবাগত রেঞ্জ ডিআইজির মতবিনিময় সভা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক রাজউকের ৬০ কোটি টাকার জমি প্রতিবন্ধী মজিবরের দখলে: অসহায় রাজউক সাতক্ষীরায় নবাগত রেঞ্জ ডিআইজিকে স্বাগত, জেলা পুলিশের কল্যাণ সভা স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

মোরেলগঞ্জে বাস মালিক সমিতির অফিসে হা’মলা-চাঁদাবাজি অভিযোগে মামলা

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধিঃ
প্রকাশকাল : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বনগ্রাম ইউনিয়নের বলভদ্রপুর বাজার এলাকায় মহিষপুরা-খুলনা আন্তঃজেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির অফিসে হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগে মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন
ভুক্তভোগী মো. সাইদুল ইসলাম শেখ (৪৯)।

মামলার এজাহার অনুযায়ী, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ১৫ জুন সন্ধ্যায় তারা দেশীয় অস্ত্র নিয়ে অফিসে হামলা চালিয়ে আসবাবপত্র ও টিভি ভাঙচুর করে। এ সময় কোষাধ্যক্ষ স্বপন কুমার দাস ও অফিস সহকারী সাইদুল ইসলামকে মারধর করে গুরুতর আহত করা হয়। এছাড়া নগদ ১৮ হাজার টাকা, মোবাইল ফোন ও গুরুত্বপূর্ণ অফিসের কাগজপত্র নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।
আহতদের মধ্যে স্বপন কুমার দাস খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মামলায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করা হয়েছে।
মোরেলগঞ্জ থানার ওসি মাহমুদুর রহমান জানান, এ বিষয়ে একটি এজাহার পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category