• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
Headline
অপপ্রচার-নৈরাজ্যের প্রতিবাদে জয়পুরহাটে যুবদলের বিক্ষোভ সমাবেশ নলছিটিতে দুই আওয়ামী লীগ কর্মী গ্রে’প্তার করেছে পুলিশ বেলাবোতে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা আ.লীগের কর্মসূচি ঘিরে অভিযানে রূপালী ব্যাংক কর্মকর্তা গ্রে’প্তার “টুঙ্গিপাড়ায় ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাগ করলেন বাবা নারী ও কন্যাশিশু সুরক্ষায় ব্র্যাকের অ্যাডভোকেসি সভা আ.লীগের অপতৎপরতার প্রতিবাদে বেলাবোতে রাজপথে যুবদল-ছাত্রদল মৌলভীবাজার সওজে টেন্ডারে স্বচ্ছতা, প্রশংসায় নির্বাহী প্রকৌশলী কুমিল্লা শিক্ষা বোর্ডে প্রশাসনিক রদবদল, নিয়োগ পেলেন দুই কর্মকর্তা পাঁচবিবিতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে যুবকের মৃ’ত্যু

মৌলভীবাজার চা শ্রমিকদের বিভিন্ন দাবিতে বিক্ষোভ-মিছিল

মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রিতি
প্রকাশকাল : সোমবার, ১৮ মে, ২০২৬

মৌলভীবাজারে চা শ্রমিকদের চিকিৎসা সেবা নিশ্চিতসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন চা শ্রমিকরা।

রোববার (১৭ মে) দুপুরে বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার ও লাল পতাকা নিয়ে শ্রমিকরা মিছিল বের করে পরে তারা জেলা প্রশাসক মোঃ তৌহিদুজ্জামান পাভেল এর নিকট স্মারকলিপি প্রদান করেন।

ব্যানারে উল্লেখ করা হয়, গত ২৭ মার্চ থেকে শ্রমিকদের চিকিৎসা সেবা ব্যাহত হওয়ায় দ্রুত ক্যামেলিয়া হাসপাতাল চালুর দাবি জানানো হয়। একই সঙ্গে চা শ্রমিকদের জন্য নিয়মিত চিকিৎসা সেবা নিশ্চিত করাসহ ৪ দফা দাবি তুলে ধরা হয়।

বিক্ষোভকারীরা বলেন, চিকিৎসা সেবা বন্ধ বা সীমিত থাকায় শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা দুর্ভোগে পড়েছেন। দ্রুত হাসপাতাল চালু করে স্বাস্থ্যসেবা স্বাভাবিক করার জন্য তারা শ্রম ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন।

কর্মসূচিতে চা শ্রমিকদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ শ্রমিকরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category