• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
Headline
ভৈরবে ঋণের চাপে গৃহবধূর ফাঁ’সিতে ঝুলে আ’ত্ম’হ’ত্যা ভৈরবে যুবলীগ নেতা আল আমিন সৈকত কে কু/পি/য়ে হ/ত্যা রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকুরগাঁওয়ের আউয়াল আহমেদ কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য হাবীব আজমের বর্ণাঢ্য বিদায় বাগেরহাটে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা পেলেন ১৩ জন অসচ্ছল ব্যক্তি বাগেরহাটের কচুয়ায় হাঁস নিয়ে বিরোধে বৃদ্ধ নিহত, ছেলে হাসপাতালে রাণীনগরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও উপহার বিতরন স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নবাজ পরিবারের পক্ষ থেকে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হাতিয়ায় মামলাকে ‘ভিত্তিহীন’ দাবি করে সংবাদ সম্মেলন

যুক্তরাজ্যে কাউন্সিলর নির্বাচিত নবীগঞ্জের রানা রহমান

স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ৯ মে, ২০২৬

যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার রানা রহমান। ইংল্যান্ডের সাউথ শিল্ডসের বিয়াকন অ্যান্ড বেন্টস ওয়ার্ড থেকে তিনি নির্বাচিত হন। গত ৭ মে অনুষ্ঠিত নির্বাচনে তিনি পরিবেশবাদী দল গ্রিন পার্টির প্রার্থী হিসেবে অংশ নেন।

‎নির্বাচনে রানা রহমান ১ হাজার ৪৭০ ভোট পেয়ে জয়লাভ করেন। একই ওয়ার্ডে গ্রিন পার্টির আরও দুই প্রার্থী শীর্ষ তিনে অবস্থান করেন। ফলে ওয়ার্ডটিতে দলটির শক্ত অবস্থান তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

‎নির্বাচনের ফলাফলে স্থানীয় পর্যায়ে বিকল্প রাজনৈতিক শক্তির উপস্থিতি এবং অভিবাসী পটভূমির প্রার্থীদের অংশগ্রহণের বিষয়টি আলোচনায় এসেছে বলে রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন।

‎নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় রানা রহমান বলেন, তিনি পরিবেশ সুরক্ষা, সামাজিক আবাসন এবং স্থানীয় সেবার মানোন্নয়নে কাজ করবেন।

‎পাশাপাশি স্থানীয় কমিউনিটির উন্নয়নে অগ্রাধিকার দেওয়ার কথাও জানান তিনি।
‎রানা রহমান নবীগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামের বাসিন্দা। তিনি হবিগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকার বাসিন্দা এবং দৈনিক প্রথম আলোর সাংবাদিক হাফিজুর রহমান নিয়নের বড় ভাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category