• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
Headline
পাঁচবিবিতে বরেন্দ্র এক্সপ্রেস বিকল, উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন টুঙ্গিপাড়ায় মাদকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা নিয়ে আলোচনা বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের বার্ষিক পুরস্কার ও সনদ প্রদান চাঁদা না পেয়ে নারীকে কুপ্রস্তাব, রাজি না হওয়ায় গাছ কাটার অভিযোগ জগন্নাথপুরে দুই পক্ষের সং’ঘর্ষ, গু/লি/বিদ্ধ ২ নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের জন্মদিন উদযাপন মহেশখালীতে স্বামীর সঙ্গে অভিমান করে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যা টাঙ্গাইলে ১৮৮ বোতল বিদেশি মদ গাড়ী সহ ৪ মা’দক কা’রবারি গ্রে’প্তার কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচন ২৪ আগস্ট, ১৯ পদে লড়ছেন ২৪ প্রার্থী কুমিল্লা দাউদকান্দিতে মোটরসাইকেলে ১০ হাজার ইয়াবা, গ্রে’প্তার ১

জগন্নাথপুরে দুই পক্ষের সং’ঘর্ষ, গু/লি/বিদ্ধ ২

মো.হাসান আলী,সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে জুমার নামাজে যাওয়ার পথে দু’জনকে গুলি করার ঘটনা ঘটেছে। আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।
শুক্রবার দুপুরে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া (নারাইনপুর) এলাকায় এই হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন শাহারপাড়া-নারাইনপুর এলাকার বাসিন্দা আবুল হেকিম (৬০) ও মিফতা (২৮)।
আহতদের পরিবারের অভিযোগ, দীর্ঘদিনের বিরোধের জেরে জুমার নামাজের উদ্দেশে বাড়ি থেকে বের হওয়া আবুল হেকিম ও মিফতা চালবন্দ এলাকায় পৌঁছালে প্রতিপক্ষের লোকজন তাঁদের ওপর অতর্কিতে গুলি চালায়। প্রতিপক্ষ আব্দুল আহাদ, তাঁর ছেলে সিমু আহমদ ও ইমন আহমদ, এবং রাসেল কামালী ও জোবায়েল কামালীর নেতৃত্বে এই হামলা চালানো হয় বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার।
গুলির শব্দে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে রক্তাত্ত অবস্থায় দু’জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দিনেদুপুরে এমন গোলাগুলির পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর বাড়তি নজরদারি রাখা হচ্ছে।
জগন্নাথপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category