• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
Headline
পাঁচবিবিতে বরেন্দ্র এক্সপ্রেস বিকল, উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন টুঙ্গিপাড়ায় মাদকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা নিয়ে আলোচনা বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের বার্ষিক পুরস্কার ও সনদ প্রদান চাঁদা না পেয়ে নারীকে কুপ্রস্তাব, রাজি না হওয়ায় গাছ কাটার অভিযোগ জগন্নাথপুরে দুই পক্ষের সং’ঘর্ষ, গু/লি/বিদ্ধ ২ নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের জন্মদিন উদযাপন মহেশখালীতে স্বামীর সঙ্গে অভিমান করে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যা টাঙ্গাইলে ১৮৮ বোতল বিদেশি মদ গাড়ী সহ ৪ মা’দক কা’রবারি গ্রে’প্তার কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচন ২৪ আগস্ট, ১৯ পদে লড়ছেন ২৪ প্রার্থী কুমিল্লা দাউদকান্দিতে মোটরসাইকেলে ১০ হাজার ইয়াবা, গ্রে’প্তার ১

টাঙ্গাইলে ১৮৮ বোতল বিদেশি মদ গাড়ী সহ ৪ মা’দক কা’রবারি গ্রে’প্তার

মো.রুবেল মিয়া, মির্জাপুর(টাঙ্গাইল)প্রতিনিধি
প্রকাশকাল : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

টাঙ্গাইলে ১৮৮ বোতল বিদেশি মদ ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪-এর সিপিসি-৩ টাঙ্গাইল।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে জেলার ঘাটাইল থানার হামিদপুর বাজারের কাছে পাকা সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শেরপুরের মো. রাশেদ মিয়া (২৫) ও মিজানুর রহমান মমিন (৩২) এবং টাঙ্গাইলের সুজয় দেব (২৮) ও হৃদয় দাস (২৫)।
র‌্যাব-১৪ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হামিদপুর বাজার এলাকায় চেকপোস্ট স্থাপন করে সীমান্তবর্তী জামালপুর এলাকা থেকে আসা একটি সাদা রঙের টয়োটা প্রাইভেটকারের গতিরোধ করা হয়। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে চারজনকে আটক করা হয়।
র‌্যাবের দাবি, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা তাদের হেফাজতে বিদেশি মদ থাকার কথা স্বীকার করেন। পরে তাদের দেওয়া তথ্য ও দেখানো মতে প্রাইভেটকারের পেছনের ডালায় বিশেষ কায়দায় রাখা ১৮৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় নগদ টাকা, তিনটি মোবাইল ফোন ও মদ বহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে বিদেশি মদ সংগ্রহ করে টাঙ্গাইলসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন বলে জানিয়েছে র‌্যাব।
র‌্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা মাদক ও অন্যান্য আলামতসহ তাদের টাঙ্গাইলের কালিহাতী থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category