• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
Headline
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড পানছড়িতে বিএনপির সাংগঠনিক সভা, তৃণমূলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হ’ত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হ/ত্যা, ছেলে আটক রামপালে জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় ছেলে নি’হ’ত, বাবা আহত কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু

বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের বার্ষিক পুরস্কার ও সনদ প্রদান

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম)প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চট্টগ্রাম উত্তর জেলা সংসদের উদ্যোগে ‘বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা ’২৫’-এর পুরস্কার ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২১ আগস্ট ২০২৬ (শুক্রবার) সকাল ১০টায় চট্টগ্রাম জেলা পরিষদ হল রুমে বর্ণাঢ্য আয়োজনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সভাপতি লায়ন শুভাশীষ চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা শিবু প্রসাদ দত্ত।

​প্রধান অতিথির বক্তব্যে শিবু প্রসাদ দত্ত বলেন, “মানব জীবন গঠনে গীতা শিক্ষার ভূমিকা অপরিসীম। বর্ণবৈষম্যহীন সমাজ বিনির্মাণ ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে গীতা চর্চার কোনো বিকল্প নেই।”
​অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের পর মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও আশীর্বাণী প্রদান করেন শ্রীমৎ গোবিন্দ ব্রহ্মচারী মহারাজ। এরপর ফটিকছড়ি উপজেলা সংসদের ব্যবস্থাপনায় ও রাসেল দে’র পরিচালনায় শ্রীমদ্ভগবদগীতা পাঠ এবং ‘পার্থ সারথি’ গীতিরূপ আলেখ্য পরিবেশন করেন আনন্দ ও সানি।
​অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের সভাপতি ঝুন্টু চৌধুরী এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এড. শুভাশিষ শর্মা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক লায়ন বাসু চৌধুরী, টিটু কুমার দে ও ত্রিদীপ দেব। পুরো অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মাষ্টার শিবু কুমার দাশ ও রাসকিন চৌধুরী।

​অনুষ্ঠানের প্রথম পর্বে মহান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন দিলীপ কুমার শীল, লায়ন শম্ভু দাশ, ড. শ্রীবাস ভট্টাচার্য ও ডাঃ সুব্রত চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী, রবিন সাহা ও প্রিয়াশীষ চক্রবর্তী।
​দ্বিতীয় পর্বে মহান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক কৃষ্ণা দাশ, বিপ্লব দে পার্থ ও লায়ন কৈলাশ বিহারি সেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ কমিশনার দেবব্রত কর দেবু, রোটারিয়ান জুয়েল চক্রবর্তী ও রতন দাশ।
​এছাড়াও উপজেলা সংসদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মানস চক্রবর্তী, চন্দন নাথ, বিটু কান্তি দে, ডাঃ রুপন কান্তি শীল, ডাঃ অমর কান্তি শীল, সুশান্ত কুমার শীল ও উজ্জ্বল চন্দ্র দে প্রমুখ।
​অনুষ্ঠানে উত্তর জেলা, বিভিন্ন উপজেলা সংসদের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে সনদপত্র ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category