• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
Headline
পানছড়িতে স্যাম ইউনিটের চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর ভৈরবে বাড়ির আঙ্গিনা থেকে সিঙ্গাপুর প্রবাসীর হাত-পা বাঁ’ধা লা/শ উদ্ধার সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে পানছড়িতে বিএনপির বিক্ষোভ অষ্টগ্রামে জলমহাল নিয়ে সংঘর্ষ, বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ অষ্টগ্রামে জলমহাল দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫ নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড পানছড়িতে বিএনপির সাংগঠনিক সভা, তৃণমূলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

পাঁচবিবিতে বরেন্দ্র এক্সপ্রেস বিকল, উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন

বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পুরানাপৈলের মাঝামাঝি এলাকায় কয়েল স্প্রিং ভেঙে চিলাহাটি থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস (৭৩২) ট্রেন বিকল হয়ে পড়েছে। এতে উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিভিন্ন স্টেশনে কয়েকটি যাত্রীবাহী ট্রেন আটকা পড়ে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা গেছে, শনিবার (২২ আগস্ট) সকালে চিলাহাটি থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা বরেন্দ্র এক্সপ্রেস পাঁচবিবি রেলওয়ে স্টেশন অতিক্রম করে পুরানাপৈল রেলগেট এলাকায় আগে মাঝামাঝি স্থানে পৌঁছালে একটি যাত্রীবাহী কোচের কয়েল স্প্রিং ভেঙে যায়। এতে কোচটি নিচে নেমে রেললাইনের ওপর আটকা পড়ে এবং ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
বরেন্দ্র এক্সপ্রেসের পরিচালক আনোয়ার হোসেন জানান, একটি কোচের স্প্রিং ভেঙে যাওয়ার বিষয়টি দ্রুত বুঝতে পারায় ট্রেনটি থামানো সম্ভব হয়েছে। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে শত শত যাত্রী রক্ষা পেয়েছেন।
ট্রেনটি বিকল হয়ে পড়ায় পার্বতীপুর, সান্তাহার, রাজশাহী ও ঢাকাগামী রুটসহ উত্তরাঞ্চলের বিভিন্ন রুটে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। আশপাশের কয়েকটি স্টেশনে যাত্রীবাহী ট্রেন আটকা পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
উদ্ধার তৎপরতা সম্পর্কে ট্রেনের পরিচালক আনোয়ার হোসেন জানান, ঘটনার পরপরই পার্বতীপুর ও সান্তাহার জংশন স্টেশনে রিলিফ ট্রেনের জন্য খবর দেওয়া হয়েছে। ইতোমধ্যে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
তবে উদ্ধারকাজ শেষ করে কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category