• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
Headline
রাঙামাটিতে ড্রেনেজ সমস্যার ভিডিও ধারণে বাধা, প্রতিবেশীর বিরুদ্ধে হু’মকির অ’ভিযোগ ঠাকুরগাঁওয়ে ৪০ পিস ইয়াবাসহ যুবক আ’টক, স্ত্রী পলাতক ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারে অ’ভিযান, ফসলি জমি রক্ষার দাবি বুড়িচংয়ে মুসলিম চানাচুর কারখানায় অ’ভিযান, ৯০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল চালক ও যাত্রীর গোপালগঞ্জে দুই গ্রামের বাসিন্দাদের সং/ঘ/র্ষে আ’হ’ত ২০ প্রকৃতির অপরূপ সৌন্দর্যে নিঝুমদ্বীপ, পর্যটনশিল্প বিকাশের অপেক্ষা ‎ নেদারল্যান্ডসের নাগরিকের হারানো মোবাইল উদ্ধার করে দিল রেলওয়ে কর্মীরা ভৈরবে বসতবাড়ির পাশে গাঁ’জা গাছ, ছয় মাস পর গ্রে’প্তার ভৈরব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ ঢাকায় গ্রে’প্তা’র

লংগদুতে বন্যাদুর্গতদের পাশে সেনাবাহিনী: আশ্রয়কেন্দ্রে খাদ্য ও পানি বিতরণ

​মো.কামরুল ইসলাম, রাঙ্গামাটি প্রতিনিধি:
প্রকাশকাল : রবিবার, ১২ জুলাই, ২০২৬

রাঙ্গামাটির লংগদু উপজেলায় টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। উপজেলার উলুছড়ি আশ্রয়কেন্দ্রে সাময়িকভাবে আশ্রয় নেওয়া বন্যাদুর্গত পরিবারগুলোর মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও নিরাপদ বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে।
​রবিবার(১২জুলাই) ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন লংগদু জোনের উদ্যোগে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।​স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে পার্বত্য অঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে বহু পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন এবং অনেকেই ঘরবাড়ি ছেড়ে স্থানীয় আশ্রয়কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে লংগদু জোনের সেনাসদস্যরা উলুছড়ি আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তারা সেখানে আশ্রয় নেওয়া বন্যাদুর্গত মানুষের সার্বিক খোঁজখবর নেন এবং পরিবারগুলোর মাঝে শুকনা ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেন।​ত্রাণ বিতরণের পাশাপাশি সেনাসদস্যরা দুর্গত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগ ও বর্তমান প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে যেকোনো পরিস্থিতিতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তারা।​লংগদু জোনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, দুর্যোগকালীন সময়ে পার্বত্য অঞ্চলের মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবিক সহায়তা কার্যক্রমও সমান গুরুত্বের সঙ্গে পরিচালনা করা হচ্ছে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে থেকে কাজ করছে। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
​এদিকে দুর্যোগের এই কঠিন সময়ে সেনাবাহিনীর দ্রুত মানবিক সহায়তা পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন আশ্রয়কেন্দ্রে অবস্থানরত সাধারণ মানুষ। ত্রাণ ও বিশুদ্ধ পানি পেয়ে তারা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category