• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
Headline
সারাদেশে নারী ও শিশু নি/র্যা/ত/নের প্রতিবাদে বেলাবোতে মানববন্ধন রাজাপুর ইউনিয়নে বিএনপির প্রার্থিতা বাছাই নিয়ে পর্যালোচনা সভা ঠাকুরগাঁও গোপীকান্তপুরে ৫ যুবকের স্বপ্নে নির্মম আঘাত, হা’ম’লায় প্রাণ গেল বহু হাঁসের বেলকুচিতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, আলোচনা ও পুরস্কার বিতরণ সাতক্ষীরায় এক মাস ধরে পানিবন্দী ৩ হাজার পরিবার রাখালগাছিতে বিএনপি নেতা বাপ্পি’র অর্থায়নে রাস্তা সংস্কার গোসাইরহাটে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত রাণীনগরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও মাছের পোনা অবমুক্ত নাগেশ্বরীতে জাতীয় মৎস পক্ষ ২০২৬ পালিত আমোদপুরে মেধাবী ও রত্নগর্ভা মায়েদের সংবর্ধনা

শহীদ সাংবাদিক তুরাব স্মৃতি ফলকে বিয়ানীবাজার প্রেসক্লাবের শ্রদ্ধা

বিয়ানীবাজার, সিলেট প্রতিনিধি
প্রকাশকাল : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ সাংবাদিক আবু তাহের মো: তুরাবের ২য় শাহাদাৎ বার্ষিকী পালন করেছে বিয়ানীবাজার প্রেসক্লাব। ২০২৪ সালের ১৯শে জুলাই পেশাগত দায়িত্ব পালনকালে সিলেট নগরীতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি। তার বাড়ি বিয়ানীবাজার পৌরশহরের ফতেহপুর গ্রামে।
শহীদ সাংবাদিক তুরাবের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিয়ানীবাজার প্রেসক্লাবের উদ্যোগে রবিবার দুপুরে পৌরশহরের তুরাব চত্ত্বরে পুষ্পস্তবক অর্পন করা হয়। এরপর প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি সজীব ভট্টাচার্যের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিলাদ মো: জয়নুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি এম ফয়জুল হক শিমুল, কোষাধ্যক্ষ মুকিত মোহাম্মদ, দপ্তর সম্পাদক সামিয়ান হাসান, ক্রীড়া সম্পাদক সৈয়দ মুনজের হোসেন বাবু, কার্যকরী সদস্য আমিনুল হক দিলু, এম এ ওমর, মিসবাহ উদ্দিন ,অরুণ বৈদ্য, ইমাম হাসনাত সাজু, মুমিনুল হক রিপন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category