• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
Headline
রাঙামাটিতে ড্রেনেজ সমস্যার ভিডিও ধারণে বাধা, প্রতিবেশীর বিরুদ্ধে হু’মকির অ’ভিযোগ ঠাকুরগাঁওয়ে ৪০ পিস ইয়াবাসহ যুবক আ’টক, স্ত্রী পলাতক ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারে অ’ভিযান, ফসলি জমি রক্ষার দাবি বুড়িচংয়ে মুসলিম চানাচুর কারখানায় অ’ভিযান, ৯০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল চালক ও যাত্রীর গোপালগঞ্জে দুই গ্রামের বাসিন্দাদের সং/ঘ/র্ষে আ’হ’ত ২০ প্রকৃতির অপরূপ সৌন্দর্যে নিঝুমদ্বীপ, পর্যটনশিল্প বিকাশের অপেক্ষা ‎ নেদারল্যান্ডসের নাগরিকের হারানো মোবাইল উদ্ধার করে দিল রেলওয়ে কর্মীরা ভৈরবে বসতবাড়ির পাশে গাঁ’জা গাছ, ছয় মাস পর গ্রে’প্তার ভৈরব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ ঢাকায় গ্রে’প্তা’র

শ্রীমঙ্গলে ময়লার বাগাড় স্থানান্তর নিয়ে গোলটেবিল বৈঠক

মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

এতে কলেজ রোড ও উত্তর ভাড়াউড়াসহ এর আশপাশের এলাকার নেতৃবৃন্দদের নিয়ে সমাধানের স্বার্থে এক আন্তরিক বৈঠক হয়। এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো জিয়াউর রহমান সভাপতিত্ব করেন। এসময় জেডি রোডের এলকাবাসীদের জানানো হয় গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্যক্তিগতভাবে বিষয়টি অবগত করলে তিনি স্হানীয় সরকার মন্ত্রীকে নির্দেশনা দেন বিরোধীয় সব পক্ষের মতামতের ভিত্তিতে আইনী ও সামাজিক সিদ্ধান্ত নেয়ার। জেডি রোডে ময়লার যে রিসাইকেলিং প্লান্ট হবে যা সম্পূর্ণ আধুনিক প্রযুক্তি নির্ভর হবে। এতে কোন গন্ধ ছড়াবে না। এমনকি ময়লার যে পানি বের হবে তাও সুপেয় পানি হবে বলে ইউএনও ও পৌর প্রশাসক সভায় এমন তথ্য উপস্থাপন করেন। এসময় বিসিবি’র ডাইরেক্টর সরফরাজ আহমেদ সরফু বলেন,দেশের ভেতর যে সমস্ত ময়লার রিসাইকল প্লান্ট রয়েছে প্রয়োজনে আপনাদের সরজমিন পরিদর্শনের ব্যবস্হা করা হবে।
প্রধান অতিথি তার ফিনিশিং বক্তব্যে বলেন,আপনারা এলাকাবাসীদের নিয়ে বসে আধুনিক এই রিসাইকেলিং প্লান্টের কথা তাদের বুঝিয়ে বলুন এবং আলোচনা করে সিদ্ধান্ত জানান। এসময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category