• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
Headline
নিলফা বয়রা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি লাইজু আক্তার কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার-৬ টুঙ্গিপাড়ায় ধ’র্ষ’ণের শিকার নারীর পাশে এনসিপি নেতাকর্মীরা কুমিল্লায় বোন-ভাতিজাকে কু’পিয়ে হ/ত্যা, মূল আসামিসহ গ্রে’প্তার-৩ পাঁচবিবিতে জমি-জমার বিরোধের জের ধরে বাড়ীতে হামলা ও লুটপাটে অভিযোগ ভৈরবে জমি বিরোধে চলাচলের রাস্তায় বেড়া, বিপাকে ৩ পরিবার মিঠামইনের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা অ্যাড.শাহ্ কামাল মাদক সেবনের দায়ে মাধবপুরে এক যুবকের ৬ মাসের কারাদণ্ড জনগণের কথা না শুনলে আমরা পথ হারাবো : আইনমন্ত্রী পাঁচবিবিতে বেড়া ভেঙে ফলদ গাছ কেটে ফেলার অভিযোগ

সেন্টমার্টিন-টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১৩ জন আটক

জামাল উদ্দীন, কক্সবাজার প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ৬ মে, ২০২৬

কক্সবাজারের সেন্টমার্টিন ও টেকনাফে পৃথক দুই অভিযানে বিদেশি মদ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ মোট ১৩ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (৬ মে) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, মঙ্গলবার (৫ মে) ভোরে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে একটি বোট থেকে প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় ১০ জন মাদক কারবারিকে আটক করা হয়।

অন্যদিকে, বুধবার (৬ মে) দিবাগত রাতে টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন এলাকায় আরেকটি অভিযানে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া প্রায় ১ লাখ ৫৪ হাজার টাকা মূল্যের পণ্য জব্দ করা হয়। এর মধ্যে ৪০০ লিটার সয়াবিন তেল, ৪০০ কেজি পেঁয়াজ ও ৪৫০ কেজি ময়দা রয়েছে। এ ঘটনায় বোটসহ ৩ জন পাচারকারীকে আটক করা হয়েছে।

কোস্ট গার্ড জানায়, জব্দকৃত মালামাল ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া মাদক ও চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category