• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
Headline
কিশোরগঞ্জ ও জামালপুরের দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বাগেরহাটে নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালী করতে যুব-নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা ঐক্যবদ্ধ বিএনপিই পারে তৃণমূলকে আরও শক্তিশালী করতে নান্দাইলে- সদস্য সচিব ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ক্যাসিনো সম্রাট নূর আলম গ্রেপ্তার মহানবী (সা.)-এর জীবনী বললেন সনাতন ধর্মের শিক্ষক, গজল গাইলেন শিক্ষিকাও ট্রাক ভর্তি সরকারি ওষুধ যমুনা নদীতে ফেলার সময় জনগণ কতৃক জব্দ কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে ৫২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-৩ ভূরুংগামারীতে ইয়াবা ও অনলাইন ক্যাসিনোসহ গ্রেপ্তার ৪ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ১২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার গোসাইরহাটে উপজেলা হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য সচিব

গোপালগঞ্জে ৭ বছরের শিশুকে ব’লা’ৎকার

মো.শান্ত শেখ,নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ৩০ মে, ২০২৬

গোপালগঞ্জে ২০ টাকার লোভ দেখিয়ে সাত বছর বয়সি শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শফিকুল মোল্লা (২০) নামে যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৯ মে) রাতে গোপালগঞ্জ শহরতলীর বিসিক শিল্প নগরীর মধুমতি বেকারিতে এ ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) নয়ন চন্দ্র দেবনাথ বিষয়টি নিশ্চত করেছেন।

বলাৎকারের শিকার শিশুটি শহরের মৌলভীপাড়া এলাকার এক প্রবাসীর ছেলে। সে এস কে আলিয়া মাদরাসায় প্রথম শ্রেণিতে পড়ে।

আটক শফিকুল মোল্লার বাড়ি বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার ভান্ডারখোলা গ্রামে। তিনি মধুমতি বেকারির কর্মচারী।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার পর শিশুটি তার বাসার কাছাকাছি থানাপাড়া এলাকায় দাদার বাসায় যাচ্ছিল। পথে বিসিক ব্রিজের উপর থেকে তাকে টাকা ও খাবারের লোভ দেখিয়ে ডেকে নেন শফিকুল। পরে মধুমতি বেকারির দোতলায় নিয়ে তাকে বলাৎকার করা হয়। এ সময় শিশুটি চিৎকার করতে গেলে শফিকুল তার মুখে বালিশচাপা দেয়।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা শফিকুলকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ অভিযুক্তকে হেফাজতে নেয়। পরবর্তীতে শিশুকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়।

নির্যাতিত শিশুটির মা অভিযুক্ত শফিকুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

তবে এ বিষয়ে মধুমতি বেকারির মালিক মো. আরিফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

ওসি নয়ন চন্দ্র দেবনাথ জানান, সংবাদ পেয়ে শফিকুলকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে এবং অভিযুক্ত যুবক অপরাধের কথা স্বীকার করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category