• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
Headline
আমড়াতলীতে চেয়ারম্যান প্রার্থী শাহীন আহমেদ শরীফের উঠান বৈঠক কুমিল্লায় কমেছে চুরি, বেড়েছে নারী ও শিশু নির্যাতনের মামলা কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন হবিগঞ্জে পুলিশের অভিযানে ট্রাকভর্তি ভারতীয় কসমেটিকস জব্দ,আটক ২ হাতিয়ায় ট্রলারডুবিতে নিহত জেলের পরিবারের পাশে বিএনপি নেতা শামীম চলাচলের গ্রামীণ রাস্তায় খুঁটি পুঁতে বাধা, বিপাকে কুলিয়ারচরের কয়েকটি পরিবার ভুয়া পুলিশ সন্দেহে ৩ জনকে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা, মারধরের অভিযোগ রামপালে বসতবাড়িতে হামলার অভিযোগ, প্রাণভয়ে দিন কাটছে ভুক্তভোগীদের হাইওয়ে পুলিশের প্রধান হলেন ব্রাহ্মণবাড়িয়ার কৃতী সন্তান মো. সায়েদুর রহমান জাহাজমারায় চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা ফাহিম উদ্দিন, তাঁকে চান এলাকাবাসী

হ্নীলায় প্রবীণ শ্রমিক শাহাব মিয়ার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের শোক

জামাল উদ্দীন, কক্সবাজার প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ১১ জুলাই, ২০২৬

সাবেক ইউপি সদস্য (মেম্বার), ৫ নম্বর ওয়ার্ড, হ্নীলা ইউনিয়ন
টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম সিকদারপাড়া এলাকার বাসিন্দা ও হ্নীলা বাজারের সুপরিচিত প্রবীণ শ্রমিক শাহাব মিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (১০ জুলাই) জুমার নামাজের পর নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
স্থানীয়দের ভাষ্য, শাহাব মিয়া ছিলেন অত্যন্ত সহজ-সরল, সৎ, পরিশ্রমী ও সদালাপী একজন মানুষ। দীর্ঘদিন ধরে তিনি হ্নীলা বাজারে শ্রমিক হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তাঁর সততা, কর্মনিষ্ঠা ও নম্র ব্যবহারের কারণে এলাকায় তিনি সবার কাছে শ্রদ্ধাভাজন ছিলেন।
তার মৃত্যুতে হ্নীলা ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
জামাল উদ্দীন
সাংবাদিক ও সাবেক ইউপি সদস্য (মেম্বার)
৫ নম্বর ওয়ার্ড, হ্নীলা ইউনিয়ন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category