• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
Headline
শতাধিক জাতের ফলের সমাহারে নওগাঁয় তিনদিনব্যাপী ফল ও আম মেলা জামালগঞ্জে প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনও’র পরিচিতি সভা জয়পুরহাটে শিশু ধ’র্ষণে’র অভিযোগে যাবজ্জীবন কা’রাদণ্ড কুমিল্লা জিলা স্কুলে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ পাঁচবিবি পৌর বিএনপি’র ২ নেতা বহিস্কার বাগেরহাটের কচুয়ায় বিএনপি নেতা মানফুজের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ কুমিল্লা চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নি’হত-১ মৌলভীবাজারে হাওরে মাছ ধরতে গিয়ে আপন দুই ভাইসহ, নি’হত ৩ রঙে-গন্ধে মুখর পানছড়ির জাতীয় ফল মেলা, প্রদর্শনীতে ৬৫ জাতের ফল শ্রীমঙ্গলে ময়লার বাগাড় স্থানান্তর নিয়ে গোলটেবিল বৈঠক

অষ্টগ্রামে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা

মো.রুবেল মিয়া, অষ্টগ্রাম(কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

কিশোরগঞ্জের অষ্টগ্রামে হাওড়অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তার অংশ হিসেবে চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সদর ইউনিয়নের ৭৭৯ জন ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে এ সহায়তা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রুকনুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মজনু মিয়া, উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল, সাংগঠনিক সম্পাদক এস এম শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক নিজামুল হক নজরুল, প্যানেল চেয়ারম্যান আব্দুল বাসেদ, ২ নম্বর ওয়ার্ড সদস্য মুক্তার মিয়া, ইউপি প্রশাসনিক কর্মকর্তা অনিক রায়সহ স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।

তবে সহায়তা বিতরণকে কেন্দ্র করে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন নিয়ে অনেকের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়।কয়েকজন কৃষক অভিযোগ করেন, প্রকৃত ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও তাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। এ নিয়ে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় ভুক্তভোগীদের।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কৃষক জানান, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে তাদের ফসলি জমির ব্যাপক ক্ষতি হলেও তারা সরকারি সহায়তার তালিকায় স্থান পাননি। এতে তারা হতাশা প্রকাশ করেন এবং প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা পুনঃযাচাইয়ের দাবি জানান।

এ বিষয়ে অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু বলেন, “তারাহুড়োর মধ্যে স্থানীয়ভাবে নাম সংগ্রহ করায় কিছু ভুল-ভ্রান্তি থাকতে পারে। প্রতিটি সেচ প্রকল্পের ম্যানেজারদের কাছে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা রয়েছে। সেই তালিকার ভিত্তিতে যাচাই-বাছাই করা হলে আরও নির্ভুল তালিকা করা সম্ভব হতো। এরপরও কৃষক ছাড়া অন্য কারও নাম অন্তর্ভুক্ত হয়ে থাকলে তদন্তের মাধ্যমে তা বাতিল করে বাদ পড়া প্রকৃত কৃষকদের অন্তর্ভুক্ত করার অনুরোধ জানাই।

“অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হাওড় অঞ্চলের কৃষকদের পাশে সরকার রয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন ও কৃষি উৎপাদন সচল রাখতে এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন অঙ্গ সংগঠনের সকল বিএনপির নেতৃবৃন্দ

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category