সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
২৭ আগস্ট ২০২৬ বিদ্রোহী কবির প্রয়াণ দিবসটি যথাযোগ্য মর্যাদায় স্মরণ করতে স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তারা কবির বর্ণাঢ্য জীবন, সাহিত্যকর্ম এবং সমাজ সংস্কারে তাঁর বিপ্লবিক অবদানের ওপর বিশদ আলোচনা করেন। বিশেষ করে বর্তমান তরুণ প্রজন্মের মাঝে নজরুলের অসাম্প্রদায়িক চেতনা ও দেশপ্রেম ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।
আলোচনা সভা শেষে জাতীয় কবির বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বে নজরুলের জনপ্রিয় কবিতা আবৃত্তি এবং ‘নজরুল গীতি’ পরিবেশন করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য ও নজরুল একাডেমির সভাপতি মোঃ মনোয়ার চৌধুরী বাবু।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বেলকুচি সরকারি কলেজ এর অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান, বেলকুচি পৌর বিএনপির সাবেক আহবায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান, মুকন্দগাঁতী বাজার বনিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ডিগ্রি কলেজ এর সাবেক ভিপি মোখলেসুর রহমান, নজরুল একাডেমির সাধারণ সম্পাদক হানিফ মোহাম্মদ, যুগ্ন সাধারণ সম্পাদক নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, সাংস্কৃতিক সম্পাদক রিজন আহমেদ, বেলকুচি রিপোর্টার্স ক্লাব এর সভাপতি মোঃ রেজাউল করিম সহ সাম্য ও মানবতার কবি কাজী নজরুল ইসলামের এই পঞ্চাশতম প্রয়াণবার্ষিকী উপলক্ষে বেলকুচির সুধী সমাজ ও সর্বস্তরের মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।