• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
Headline
দুর্গাপুরে নিরাপদে বসবাসের দাবিতে হিন্দু পরিবারের সংবাদ সম্মেলন গোপালগঞ্জ ছাড়া দেশের সব জেলায় জুলাই পদযাত্রা করবে এনসিপি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজারে গণমিছিল কুমিল্লায় উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে: মন্ত্রী জাকারিয়া তাহের সুমন শায়েস্তাগঞ্জে সাবেক নারী ইউপি সদস্য হত্যা মামলায় ফারুক গ্রেপ্তার মৌলভীবাজারে শ্রীমঙ্গলে মা’দক প্রতিরোধে সচেতনতামুলক সভা সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়ালাইসিস ইউনিট স্থাপন হবে-স্বাস্থ্যমন্ত্রী পাঁচবিবিতে অসদুপায় অবলম্বনের দায়ে দুই পরীক্ষার্থী বহিস্কার গোপালগঞ্জে সাড়ে ৩শ শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ আমাকে বৃক্ষ হিসেবে রোপন করুন,আমি আপনাদের ফল দিবো, মেয়র প্রার্থী

অষ্টগ্রামে বিডি ক্লিনের সদস্য সম্মেলনে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা

মোঃ রুবেল মিয়া,অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশকাল : শুক্রবার, ১২ জুন, ২০২৬

কিশোরগঞ্জের হাওরবেষ্টিত অষ্টগ্রামে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’-এর সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) দুপুরে উপজেলা জেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু।

জানা যায়, ২০১৯ সাল থেকে ‘বিডি ক্লিন অষ্টগ্রাম ইউনিট’ উপজেলার ৮টি ইউনিয়নে তিন শতাধিক পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। সংগঠনটির পরিচ্ছন্নতা কার্যক্রমে উদ্বুদ্ধ হয়ে ইতোমধ্যে কয়েক শত শিক্ষার্থী ও তরুণ স্বেচ্ছায় যুক্ত হয়েছেন।
দিনব্যাপী সম্মেলনে বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব আয়োজনের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কাউট শিক্ষক আলেয়া খাতুন, শিক্ষক হাবিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. জুয়েল মিয়া এবং সমাজসেবক মেহফুজ চৌধুরী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু বলেন, “সামাজিক অবক্ষয়ের এই সময়ে যেসব শিক্ষার্থী ও তরুণ বিনা পারিশ্রমিকে আমাদের চারপাশ পরিচ্ছন্ন রাখতে কাজ করছে, তাদের নিয়ে আমি গর্বিত। তাদের হাত ধরেই আলোকিত সমাজ গড়ে উঠবে। আমি সবসময় বিডি ক্লিনের পাশে আছি এবং থাকবো।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category