• বুধবার, ২০ মে ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
Headline
সাংবাদিকদের ওপর হা’মলা: গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের সংবাদ বর্জনের ঘোষণা অভিনব কায়দায় পাচারকালে ১৯শ ৮০ পিস ইয়াবাসহ আটক বটতলা হাটে পশুর অতিরিক্ত টোল আদায় ইজারাদারের প্রতিনিধিকে জরিমানা কুমিল্লা শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ওসি: ব্রাহ্মণপাড়ার ফারুক হোসেন ইতালির রোমে কেরানীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত হবে আওয়ামীলীগের শাসনামলে করা মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার কালবৈশাখীর বজ্র কেড়ে নিল এক কোমলমতি শিক্ষার্থীর প্রাণ কালীগঞ্জে তিনদিন ব্যাপী ‘ভূমিসেবা মেলার’ আনুষ্ঠানিক উদ্বোধন রাণীনগরে ৩দিন ব্যপী ভূমিসেবা মেলার উদ্বোধন কুমিল্লা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ইতালির রোমে কেরানীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত হবে

আবুল হাশেম হাসান, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ২০ মে, ২০২৬

ইতালির রাজধানী রোমে আগামী ৯, ১০ ও ১১ আগস্ট বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হতে যাচ্ছে কেরানীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে তিনদিনব্যাপী বর্ষবরণ উৎসব ও বৈশাখী ১৪৩৩ মেলা। প্রবাসে বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করতে এ আয়োজনকে ঘিরে ইতোমধ্যেই প্রবাসী বাংলাদেশিদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

মেলাকে সামনে রেখে রোমের লাউরিনটিনা মেলার ভেন্যুতে আনুষ্ঠানিকভাবে মেলার দিনক্ষণ ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন সমিতির সভাপতি জসিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি জাহিদ হাসান সালাউদ্দিন, সাধারণ সম্পাদক নুরুল আলম, সাংগঠনিক সম্পাদক নাছির খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি ওয়াসী উদ্দিন হিরা, গাজী সাইফুল ইসলাম, আমিন মাহমুদ, নয়ন মাহমুদ, সফিউল আলম রিপন ও ওয়াহিদুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক জাফর ইকবাল, সহ-সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম সবুজ ও রুবেল রহমান, সহ-সাধারণ সম্পাদক সামী আহমেদ মুরাদ এবং দপ্তর সম্পাদক রুবেল আহমেদ।

উপদেষ্টা মণ্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা হাজী আবুল কালাম সায়মন ও উপদেষ্টা নূর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার সভাপতি সালাউদ্দিন। এছাড়াও অ্যাভিয়ানোর বিশিষ্ট ব্যবসায়ী শিমুল হোসেন আলমাস অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

নেতৃবৃন্দ জানান, এবারের বৈশাখী মেলাকে আরও বর্ণাঢ্য ও আকর্ষণীয় করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। মেলায় বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় ব্যান্ড দল, খ্যাতিমান নৃত্যশিল্পীসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত বাংলাদেশি শিল্পীরা অংশ নেবেন। পাশাপাশি ইতালির স্থানীয় শিল্পীদের পরিবেশনায় থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

তারা আরও জানান, মেলায় দেশীয় সংস্কৃতিকে তুলে ধরতে বিভিন্ন ধরনের স্টল, ঐতিহ্যবাহী খাবার, পোশাক, হস্তশিল্প এবং শিশুদের বিনোদনের বিশেষ ব্যবস্থা থাকবে। তিনদিনব্যাপী এই আয়োজন প্রবাসী বাংলাদেশিদের এক মিলনমেলায় পরিণত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নেতৃবৃন্দ বলেন,
“প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। আমরা চাই সবাই পরিবার-পরিজন নিয়ে এই উৎসবে অংশ নিয়ে একটি আনন্দঘন পরিবেশ সৃষ্টি করুক।”

অনুষ্ঠানের শেষাংশে সফল ও সুশৃঙ্খলভাবে মেলা সম্পন্ন করতে সকল প্রবাসী বাংলাদেশির সার্বিক সহযোগিতা কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category