• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
Headline
সাতক্ষীরায় আইনমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন সাংবাদিক আলাল উদ্দিনের মায়ের ২য় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল শহীদ আবরার ফাহাদ হ’ত্যা’র বিচার বাংলার মাটিতে হবেই- কুষ্টিয়ায় রাশেদ খাঁন বাগেরহাটে বিজেপিসির জেলা কমিটির পরিচিতি সভা সাতক্ষীরায় চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শেখ আব্দুল আলীম এই বুঝি মেয়ে ফিরে আসবে অপেক্ষায় পরিবার,তিন মাস ধরে নিখোঁজ রাফিয়া হবিগঞ্জে বালুর নিচে লোকানো ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ কোটি টাকার পণ্য জব্দ কুমিল্লায় ১০ আইনজীবীসহ ৪৯ জনের বিরুদ্ধে মামলা হবিগঞ্জে জিরাবোঝাই ট্রাক আটক, চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতাসহ ৩ জন গ্রেপ্তার কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার

এমপি এম এ হান্নান কে, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত

মো.আব্দুল হান্নান, নাসিরনগর( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬


ব্রাহ্মণবাড়িয়া-১ সংসদীয় ২৪৩ নাসিরনগর আসনের সংসদ সদস্য এম. এ. হান্নানকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে।

গুরুত্বপূর্ণ এ দায়িত্ব পাওয়ায় এম এ হান্নান এম পি কে অভিনন্দন জানিয়েছেন নাসিরনগরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।এম. এ. হান্নানকে মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য করায় মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন তার নির্বাচনী এলাকার জনসাধারণ।তারা মনে করেন, নতুন দায়িত্ব থেকে এম. এ. হান্নান দেশের মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়ন এবং এ সমস্ত খাতের সঙ্গে সংশ্লিষ্ট মানুষের কল্যাণে ভূমিকা রাখবেন।

এম এ হান্নানের নির্বাচনী এলাকা নাসিরনগরে রয়েছে নদী, খাল-বিল ও বিভিন্ন জলাশয়। এ অঞ্চলের বিপুলসংখ্যক মানুষ মৎস্য আহরণ ও চাষাবাদ করে।তাছাড়াও কৃষি প্রধান অঞ্চল হিসেবে গবাদিপশু ও হাঁস-মুরগি লালন পালনের সঙ্গে যুক্ত। ফলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে স্থানীয় সংসদ সদস্যের দায়িত্বপ্রাপ্তি নাসিরনগরের মানুষের জন্যও গুরুত্বপুর্ন।
এলাকার জনসাধারণ আশা প্রকাশ করেন, এম. এ. হান্নান এম পি সংসদীয় স্থায়ী কমিটিতে দায়িত্ব পালনের মাধ্যমে মৎস্যজীবী, কৃষক ও খামারিদের বিভিন্ন সমস্যার সম্ভাবনাময় বিষয়গুলো তুলে ধরবেন এবং দেশের মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে ভূমিকা রাখবেন।
নতুন দায়িত্ব পাওয়া এম. এ. হান্নান এম পির সফলতা কামনা করে বিভিন্ন সামাজিক মাধ্যম ও সোসালমিডিয়া তাকে অভিনন্দন জানিয়েছেন তার নির্বাচনী এলাকার জনগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category