• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
Headline
হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ৮ কেজি গাঁজাসহ দুজন গ্রে’প্তার শ্বশুরবাড়ির পাশ থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার, স্ত্রী-শ্বশুর আটক বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা হাসপাতালেই র’ক্তা’ক্ত পরিণতি, স্বামীর ছু’রি’কাঘা’তে প্রাণ হারালেন গৃহবধূ বাগেরহাটে আইনজীবী শান্ত হ’ত্যা: প্রধান আ’সামিসহ গ্রে’প্তার ৪ বেলকুচিতে ‘প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ প্রস্তুতি সভা ঠাকুরগাঁওয়ে গড়েয়া-শুখানপুকুরী সড়ক প্রশস্তকরণের সম্ভাব্য স্থান পরিদর্শন মৌলভীবাজারে কমলগঞ্জে বাগান উচ্ছেদ অভিযোগ: তদন্ত ঘিরে নতুন বিতর্ক শরীয়তপুরে ইয়াবাসহ মা’দক ব্যবসায়ী গ্রে’ফতার বনভূমি উচ্ছেদ অভিযানে সংঘবদ্ধ হামলা, আহত বন বিভাগের সদস্যরা

কলিজা ভুনা রান্না করে না দেয়ায় যুবকের পরিবারের সাথে অ’ভিমানে আ’ত্ম’হ’ত্যা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ৬ জুন, ২০২৬

কিশোরগঞ্জের ভৈরবে কলিজা ভুনা রান্না করে না দেয়ায় ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে রিফাত মিয়া (২৪) নামের এক যুবক। ৪ জুন বৃহস্পতিবার রাত ১১টায় পৌর শহরের চণ্ডিবের দক্ষিণ পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ৫ জুন শুক্রবার সকালে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে। এ তথ্য নিশ্চিত করেন ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ।
নিহত রিফাত মিয়া চণ্ডিবের দক্ষিণ পাড়া এলাকার জালাল মিয়ার ছেলে।
স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত রিফাত একজন ইলেকট্রিশিয়ান। পরিবারে তার ৫ বোন ও আরো একজন ভাই রয়েছে। ৪ জুন সকালে মায়ের কাছে কলিজা ভুনা খেতে চেয়েছিল। আত্মীয়ের বাড়িতে দাওয়াত থাকায় ঘরে আর কলিজা ভুনা রান্না করেনি রিফাত এর মা। এতে রাগে ও অভিমানে দিনভর না খেয়ে নিজ বাড়িতে নির্মাণাধীন বিল্ডিংয়ে দ্বিতীয় তলায় নিজ রুমে শুয়ে থাকে রিফাত। রাতে কোন এক সময়ে নিজ ঘরে ফ্যানের সাথে রশি বেধে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।
এ বিষয়ে নিহতের বাবা জালাল মিয়া বলেন, গতকাল রিফাত কলিজা ভুনা খেতে চেয়েছিল। আমরা আত্মীয়র বাড়িতে বেড়াতে গেলে ঘরে কলিজা ভুনা রান্না হয়নি। ছেলেটা সারা দিন রাগ করে কিছু খায়নি। এমনিতেও তার মানুষিক সমস্যা রয়েছে। রাতে কোন এ সময় নিজ ঘরে আত্মহত্যা করেছে।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ বলেন, মরদেহ উদ্ধার করে থানা আনা হলেও পরিবারের কোন রকম অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে থানায় এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category