• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
Headline
কুমিল্লায় এডিস মশার লার্ভা পাওয়ায় দুই ভবনমালিককে জরিমানা পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠের লড়াইয়ে মেম্বার পদপ্রার্থী মোঃ নুরুল ইসলাম সিরাজগঞ্জে কাশবন থেকে দেশীয় রি’ভল’বার ও গু’লি উদ্ধার নান্দাইলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ২৮ লাখ ৪৫ হাজার টাকা জব্দ, আটক ২ ভেড়ামারায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নি’হ’ত-০১, আ’হত-০৪ কুমিল্লা বাঙ্গরা বাজারে আনোয়ার মেম্বার হত্যা: মা’মলায় গ্রে’প্তার ১ ডেঙ্গুতে আক্রান্ত লিটন মহাজন, রোগমুক্তি কামনায় দোয়া কুমিল্লায় অভিযানে গ্রেপ্তার ৯৩, ইয়াবা-গাঁজা উদ্ধার ভৈরবে অনুমোদনহীন কয়েল কারখানায় বিএসটিআইয়ের জরিমানা

কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ২৮ লাখ ৪৫ হাজার টাকা জব্দ, আটক ২

মো.কামরুল ইসলাম, রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

রাঙামাটির কাপ্তাইয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৮ লাখ ৪৫ হাজার টাকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ টাকা বহনের অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। অভিযানে একটি সিএনজি অটোরিকশা, দুটি মুঠোফোন ও দুটি সিম কার্ডসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টা ৫ মিনিটের দিকে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর ১ নম্বর জিপি গেটের কাছে এ অভিযান পরিচালনা করা হয়।বিজিবি সূত্রে জানা যায়, কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালসের দিকনির্দেশনায় হাবিলদার মো. এখলাছ উদ্দিনের নেতৃত্বে বিজিবির একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন কাপ্তাই উপজেলার ব্যাঙছড়ি গ্রামের উছিলা মারমার ছেলে নিঠু মারমা (৩৩) এবং রাঙামাটি সদর উপজেলার নাওভাঙা গ্রামের সুনীল চাকমার ছেলে সুপ্রিয় চাকমা (২০)।বিজিবি জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে বহন করা ২৮ লাখ ৪৫ হাজার বাংলাদেশি টাকা জব্দ করা হয়। এ ছাড়া তাদের ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা (চট্টগ্রাম-থ-১৫-১৭৬৪), একটি স্মার্টফোন, একটি বাটন ফোন ও দুটি সিম কার্ড জব্দ করা হয়েছে। তাদের ব্যক্তিগত নগদ ২ হাজার ৯৬০ টাকাও জব্দ করা হয়।বিজিবির হিসাব অনুযায়ী, জব্দ করা টাকা ও অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য ৩৪ লাখ ৭০ হাজার ৩৬০ টাকা।এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category