• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
Headline
কুমিল্লায় এডিস মশার লার্ভা পাওয়ায় দুই ভবনমালিককে জরিমানা পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠের লড়াইয়ে মেম্বার পদপ্রার্থী মোঃ নুরুল ইসলাম সিরাজগঞ্জে কাশবন থেকে দেশীয় রি’ভল’বার ও গু’লি উদ্ধার নান্দাইলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ২৮ লাখ ৪৫ হাজার টাকা জব্দ, আটক ২ ভেড়ামারায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নি’হ’ত-০১, আ’হত-০৪ কুমিল্লা বাঙ্গরা বাজারে আনোয়ার মেম্বার হত্যা: মা’মলায় গ্রে’প্তার ১ ডেঙ্গুতে আক্রান্ত লিটন মহাজন, রোগমুক্তি কামনায় দোয়া কুমিল্লায় অভিযানে গ্রেপ্তার ৯৩, ইয়াবা-গাঁজা উদ্ধার ভৈরবে অনুমোদনহীন কয়েল কারখানায় বিএসটিআইয়ের জরিমানা

কুমিল্লা বাঙ্গরা বাজারে আনোয়ার মেম্বার হত্যা: মা’মলায় গ্রে’প্তার ১

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

কুমিল্লার বাঙ্গরা বাজারে আনোয়ার হোসেন মেম্বার হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামিকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার মো. পিন্টু মিয়া হত্যাকাণ্ডে সরাসরি অংশ নিয়েছিলেন।
পুলিশ জানায়, গত ১৩ সেপ্টেম্বর বাঙ্গরা বাজার থানার উত্তর পেন্নাই এলাকায় নিজ বাড়িতে হামলার শিকার হন আনোয়ার হোসেন মেম্বার। পূর্বশত্রুতার জেরে ১৯ জন এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জন দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায়। একপর্যায়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের স্ত্রী মোমেনা বেগম বাদী হয়ে বাঙ্গরা বাজার থানায় হত্যা মামলা করেন।
মামলার পর আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ টিম ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। তথ্যপ্রযুক্তির ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর থানা এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি মো. পিন্টু মিয়াকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পিন্টু মিয়া হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা জানিয়েছেন। তাঁর বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, মামলার অন্য আসামিদের গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডের বিস্তারিত রহস্য উদঘাটনে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category