• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:০০ অপরাহ্ন
Headline
সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত সাতক্ষীরা জলবায়ু সহনশীল বিকল্প কৃষি ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট অধিদপ্তরের সাথে সংলাপ হবিগঞ্জে নিখোঁজের দুই দিন পর ধানক্ষেত থেকে যুবকের ম’রদেহ উদ্ধার হালুয়াঘাটে ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে পৌর প্রশাসক সাতক্ষীরায় মৎস্য ঘের থেকে মাইক্রোবাস চালকের ম’রদেহ উদ্ধার ভৈরব পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে কাফনের কাপড় ও চিরকুট পাঠিয়ে প্রাণনাশের হু’মকি কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে আরো ১ শিশুর মৃ’ত্যু ছয় বছরের জব্দ ফেন্সিডিলের পরিণতি, জনসম্মুখে ধ্বংস ১৬ হাজার ৬১ পিস বেলকুচিতে মাদক নির্মূলে কঠোর হুশিয়ারি দিলেন এমপি আমিরুল ইসলাম খান আলিম

কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

মো.শান্ত শেখ, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ২০ জুলাই, ২০২৬

গোপালগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে অসামান্য অবদান ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ জুন/২০২৬ মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন কাশিয়ানী থানার জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান।
আজ ২০ জুলাই ২০২৬ খ্রি. দুপুর ০২:০০ ঘটিকায় গোপালগঞ্জ পুলিশ লাইন্স ড্রিলসেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
দিক-নির্দেশনামূলক বক্তব্য ও পুরস্কার বিতরণ
উক্ত মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাবীবুল্লাহ মহোদয়। তিনি সভায় জেলা পুলিশের সকল অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে আইন-শৃঙ্খলা রক্ষা ও সেবার মান বাড়াতে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ ওসির পাশাপাশি কর্মক্ষেত্রে সততা, নিষ্ঠা ও সফলতার পরিচয় দেওয়ায় জেলার শ্রেষ্ঠ এসআই, শ্রেষ্ঠ এএসআই এবং শ্রেষ্ঠ কনস্টেবলদেরও সম্মাননা স্মারক প্রদান করেন পুলিশ সুপার।
উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ
কল্যাণ সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন:
জনাব মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ — অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)
জনাব সাখাওয়াত হোসেন সেন্টু — অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)
জনাব মোঃ নাফিছুর রহমান — সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল)
জনাব মোঃ হাসানুর রহমান — সহকারী পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)
এছাড়াও জেলার সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ, বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে আগত ইন্সপেক্টরবৃন্দ এবং পুলিশ লাইন্সের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সবৃন্দ উক্ত সভায় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category