• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
Headline
মৌলভীবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবার পেল খাদ্য ও নগদ অর্থ মৌলভীবাজারের রাজনগর উপজেলার বিএনপির ১০১ সদস্যের পূর্ণাঙ্গ গঠন সাতক্ষীরায় আইনমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন সাংবাদিক আলাল উদ্দিনের মায়ের ২য় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল শহীদ আবরার ফাহাদ হ’ত্যা’র বিচার বাংলার মাটিতে হবেই- কুষ্টিয়ায় রাশেদ খাঁন বাগেরহাটে বিজেপিসির জেলা কমিটির পরিচিতি সভা সাতক্ষীরায় চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শেখ আব্দুল আলীম এই বুঝি মেয়ে ফিরে আসবে অপেক্ষায় পরিবার,তিন মাস ধরে নিখোঁজ রাফিয়া হবিগঞ্জে বালুর নিচে লোকানো ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ কোটি টাকার পণ্য জব্দ কুমিল্লায় ১০ আইনজীবীসহ ৪৯ জনের বিরুদ্ধে মামলা

কুমিল্লায় র‍্যাবের অ’ভিযানে বিদেশি পি’স্ত’লসহ গ্রে’প্তার ১

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ১৩ মে, ২০২৬

কুমিল্লা নগরীর ২য় মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে ১ টি বিদেশী পিস্তল ও ১ টি ম্যাগাজিনসহ আমজাদ হোসাইন রিপনকে গ্রেফতার করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

মঙ্গলবার (১২ মার্চ) কুমিল্লা নগরীর ২য় মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব সদস্যরা।
আটককৃত আসামি আমজাদ হোসাইন রিপন (৩৬) কুমিল্লা নগরীর দক্ষিন চর্থা (থিরা পুকুরপাড়) এলাকার মাহে আলম এর ছেলে।

র‌্যাব সুত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা নগরীর ২য় মুরাদপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আমজাদ হোসাইন রিপনকে গ্রেফতার করে। এসময় আসামীর দখল হতে ১ টি বিদেশী পিস্তল ও ১ টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক সাদমান ইবনে আলম জাানান, প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত অস্ত্রধারী সন্ত্রাসী কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন ২য় মুরাদপুর সহ অন্যান্য এলাকায় উদ্ধারকৃত অবৈধ অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কার্যক্রম সহ বিভিন্ন ধর্তব্য অপরাধ সংঘটন করে আসছিল।

র‌্যাব হেডকোয়ার্টার্স এর নির্দেশনা মোতাবেক অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিমালা অনুসরনের অংশ হিসেবে র‌্যাব-১১ এর পক্ষ থেকে উক্ত অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হুয়েছে।
এছাড়াও র‌্যাবের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category