• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
Headline
হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ৮ কেজি গাঁজাসহ দুজন গ্রে’প্তার শ্বশুরবাড়ির পাশ থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার, স্ত্রী-শ্বশুর আটক বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা হাসপাতালেই র’ক্তা’ক্ত পরিণতি, স্বামীর ছু’রি’কাঘা’তে প্রাণ হারালেন গৃহবধূ বাগেরহাটে আইনজীবী শান্ত হ’ত্যা: প্রধান আ’সামিসহ গ্রে’প্তার ৪ বেলকুচিতে ‘প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ প্রস্তুতি সভা ঠাকুরগাঁওয়ে গড়েয়া-শুখানপুকুরী সড়ক প্রশস্তকরণের সম্ভাব্য স্থান পরিদর্শন মৌলভীবাজারে কমলগঞ্জে বাগান উচ্ছেদ অভিযোগ: তদন্ত ঘিরে নতুন বিতর্ক শরীয়তপুরে ইয়াবাসহ মা’দক ব্যবসায়ী গ্রে’ফতার বনভূমি উচ্ছেদ অভিযানে সংঘবদ্ধ হামলা, আহত বন বিভাগের সদস্যরা

কুমিল্লার নাঙ্গলকোটে র‍্যাবের অ’ভিযানে ফেয়ারডিলসহ মা’দক কারবারি গ্রে’প্তার

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ৬ জুন, ২০২৬

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় অভিযান চালিয়ে ৫৯ বোতল ফেয়ারডিল ও একটি অটোরিকশাসহ মো. জাহাঙ্গীর আলম (৫২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী।
শুক্রবার (৫ জুন) সন্ধ্যা আনুমানিক ৬টা ৫০ মিনিটের দিকে জেলার নাঙ্গলকোট উপজেলা ছোট তুগুরিয়া এলাকার তুগুরিয়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি জাহাঙ্গীর আলম নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ছাতারপাইয়া এলাকার বাসিন্দা। তার পিতা মৃত আবদুর রশিদ
র‍্যাব সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৫০ মিনিটের দিকে নোয়াখালীর সেনবাগ এলাকায় টহল ডিউটির সময় র‍্যাব-১১, সিপিসি-৩ এর একটি আভিধানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পায় কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে কিছু মাদক কারবারি বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক নিয়ে নোয়াখালীতে বিক্রির উদ্দেশ্যে যাচ্ছে।। এ তথ্যের ভিত্তিতে নাঙ্গলকোট উপজেলার ছোট তুগুরিয়া এলাকার তুগুরিয়া বাজারে রাফি স্টোরের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে মো. জাহাঙ্গীর আলমকে ৫৯ বোতল ফেয়ারডিল ও একটি অটোরিকশাসহ আটক করা হয়। এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়।

র‍্যাবের দাবি, জব্দকৃত ৫৯ বোতল ফেয়ারডিলের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ১৮ হাজার টাকা। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে শনিবার সকালে গ্রেপ্তারকৃত আসামি ও জব্দকৃত আলামত নাঙ্গলকোট থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব-১১, সিপিসি-৩ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category