• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
Headline
ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার কাপ্তাই লেক মাতাল ২০ সাঁতারুর দাপটে, জাতীয় প্রতিযোগিতায় সেরা ফয়সাল-মুক্তি ১০০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার, কুমিল্লায় দুই আসামির কা’রাদ’ণ্ড কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার ভৈরবে হরিজন ও রবিদাস সম্প্রদায়ের আয়োজনে সূর্য পূজা বা ছট পূজা উদযাপন সম্পত্তির জন্য ৯০ বছরের বৃদ্ধ পিতাকে মা’রধর ও হ’ত্যা’র হু’মকির অভিযোগ কুলিয়ারচরে তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কা’রা’দ’ণ্ড সাতক্ষীরা তালা প্রেসক্লাবের উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ দিলেন জেলা পরিষদ প্রশাসক একদিনেই সড়কে ঝরল ৪ প্রা’ণ, তারাগঞ্জে নি/হ/ত দুজনসহ সবাই নীলফামারীর কুড়িগ্রামে হঠাৎ বন্ধ স্কুল ফিডিং কর্মসূচি, চরম বিপাকে ১৫ হাজার ৩২১ শিক্ষার্থী

কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে ডাকাতিসহ গ্রেপ্তার ৭

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে ৪ হাজার ৬২০ পিস ইয়াবা, সাড়ে ৭ কেজি গাঁজা ও একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে মাদক মামলায় দুইজন, ডাকাতি মামলার তিনজন এবং সিআর ও জিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুইজনসহ মোট সাতজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দাউদকান্দি মডেল থানা সূত্রে জানানো হয়, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নির্দেশনায় পরিচালিত পৃথক অভিযানে এসব আসামিকে গ্রেপ্তার ও মাদক উদ্ধার করা হয়।
থানা পুলিশ সুত্রে জানা যায়, বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে এসআই মিনহাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে অভিযান চালিয়ে ৩ হাজার ৬৮০ পিস ইয়াবা ও সাড়ে ৭ কেজি গাঁজাসহ মো. হৃদয় হোসেন (২৬) ও তাসলিমা (২৫) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেন।
এছাড়া বৃহস্পতিবার ভোর ৫টা ৫০ মিনিটে এসআই রিজোয়ানুল ইসলাম মেঘনা-গোমতী সেতুর নতুন টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকামুখী লেনে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৯৪০ পিস ইয়াবা ও একটি প্রাইভেট কার উদ্ধার করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
অন্যদিকে একই দিন ভোর সাড়ে ৩টার দিকে গৌরীপুর এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি মামলার তিন আসামি—জাকির হোসেন রানা (৩৯), দুলাল শরিফ (৪৬) ও রুবেল মিয়া (৩৮)-কে গ্রেপ্তার করা হয়।
এছাড়া পৃথক অভিযানে জিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মো. হাবিব (৩৮) এবং সিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মোছা. পরুশাকে গ্রেপ্তার করে পুলিশ।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে। মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category