• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
Headline
দুর্গাপুরে নিরাপদে বসবাসের দাবিতে হিন্দু পরিবারের সংবাদ সম্মেলন গোপালগঞ্জ ছাড়া দেশের সব জেলায় জুলাই পদযাত্রা করবে এনসিপি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজারে গণমিছিল কুমিল্লায় উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে: মন্ত্রী জাকারিয়া তাহের সুমন শায়েস্তাগঞ্জে সাবেক নারী ইউপি সদস্য হত্যা মামলায় ফারুক গ্রেপ্তার মৌলভীবাজারে শ্রীমঙ্গলে মা’দক প্রতিরোধে সচেতনতামুলক সভা সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়ালাইসিস ইউনিট স্থাপন হবে-স্বাস্থ্যমন্ত্রী পাঁচবিবিতে অসদুপায় অবলম্বনের দায়ে দুই পরীক্ষার্থী বহিস্কার গোপালগঞ্জে সাড়ে ৩শ শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ আমাকে বৃক্ষ হিসেবে রোপন করুন,আমি আপনাদের ফল দিবো, মেয়র প্রার্থী

কুমিল্লা শিক্ষাবোর্ডের আন্তঃকলেজ সাঁতার প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

নৈপুণ্যে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের আয়োজনে আন্তঃকলেজ সাঁতার প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় জেলার ১১টি কলেজের ৯৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার (১১ জুন) কুমিল্লা শিক্ষাবোর্ডের সুইমিংপুলে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন মো. শামসুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
উদ্বোধনী বক্তব্যে শিক্ষাবোর্ড চেয়ারম্যান বলেন, “গোটা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের সন্তানদের এগিয়ে নিতে হবে। যারা আজ সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, তারা যদি শারীরিকভাবে সুস্থ ও সক্ষম না হয়, তাহলে স্মার্ট বাংলাদেশ গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারবে না। এজন্য শিক্ষার্থীদের শিক্ষা, শৃঙ্খলা ও খেলাধুলা—সবক্ষেত্রেই দক্ষ ও যোগ্য হতে হবে।”
প্রতিযোগিতার উদ্বোধন শেষে তিনি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের উৎসাহ প্রদান করেন।
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের উপ-সচিব (একাডেমি) মুহাম্মদ আবদুল কাদির এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. শফিকুল ইসলাম এবং নুরুন্নবী আলম। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা শিক্ষাবোর্ডের সহকারী ক্রীড়া কর্মকর্তা মো. সাঈম মিয়া।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বদরুল হুদা জেনু।
পরে বিকেলে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন উপ-সচিব (একাডেমি) মুহাম্মদ আবদুল কাদির। এ সময় শিক্ষাবোর্ডের অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে সাঁতারসহ বিভিন্ন ক্রীড়া কার্যক্রমের প্রতি আগ্রহ সৃষ্টি এবং শারীরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category