• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
Headline
ট্রেজারার পদে নোবিপ্রবির শিক্ষকদের উপেক্ষার চেষ্টা কোটালীপাড়া উপজেলা যুবদলকে সংগঠিত করতে মতবিনিময় ও আলোচনা সভা বাগেরহাটে গতিরোধ করে মধ্যযুগীয় কায়দায় মেরে চাঁদা আদায়ের অভিযোগ ভৈরবে প্রতিবেশী স্বামী-স্ত্রীর বাঁশের আঘাতে নারীর মৃ’ত্যু মোবাইল ফোনে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হ’ত্যা:গ্রে’প্তার ১ তথ্যপ্রযুক্তির সহায়তায় উদ্ধার ১৫ মোবাইল, মালিকদের হাতে তুলে দিল পুলিশ মহেশখালীতে শ্রীলঙ্কার নৌকা’সহ ২ জেলে উদ্ধার নওগাঁয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার , শোকের ছায়া উল্টো রথযাত্রায় ঠাকুরগাঁওয়ে হাজারো ভক্তের ঢল কুলিয়ারচরে বিএনপি নেতা জিল্লুর রহমান মাস্টারের স্মরণে আলোচনা সভা

কুলিয়ারচরে বিএনপি নেতা জিল্লুর রহমান মাস্টারের স্মরণে আলোচনা সভা

মুহাম্মদ কাইসার হামিদ,নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের লনাবাইদ গ্রামের বাসিন্দা, উপজেলা বিএনপির সদস্য এবং ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মরহুম মো. জিল্লুর রহমান মাস্টার-এঁর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে ছয়সূতী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে কুলিয়ারচর উপজেলা ও পৌরসভা প্রবাসী জিয়া পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান।

এসময় ছয়সূতী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সালাউদ্দিন মোর্শেদ নিজামী বাবুল-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক অ্যাডভোকেট মুহাম্মদ শাহ্ আলম, উপজেলা কৃষক দলের সভাপতি মো. এনায়েত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম আলী, সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো. আরশ মিয়া, যোগাযোগ বিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম, প্রবাসী বিষয়ক সম্পাদক জসীম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক আজহার উদ্দিন লিটন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বিপ্লব, ছয়সূতী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলী হায়দার ভূঁইয়া ও উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক ডা. মো. সোহেল প্রমুখ।

বক্তারা বলেন, মরহুম মো. জিল্লুর রহমান মাস্টার শুধু একজন শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন একজন সৎ, আদর্শবান ও জনকল্যাণে নিবেদিত মানুষ। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি অসংখ্য শিক্ষার্থীকে শিক্ষার আলোয় আলোকিত করেছেন।

একই সঙ্গে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে তাঁর সততা, সৌহার্দ্য ও মানবিকতা তাঁকে সর্বমহলে শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত করেছেন। তাঁর মৃত্যুতে কুলিয়ারচরে একজন গুণী শিক্ষক, অভিভাবকসুলভ ব্যক্তিত্ব এবং নিবেদিতপ্রাণ সমাজসেবককে হারিয়েছে, যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

আলোচনা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তওফিক কামনা করা হয়।

দোয়া মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মরহুমের আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী এবং এলাকার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ছয়সূতী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলী হায়দার ভূঁইয়া। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা পর্ব শুরু হয় এবং শেষে মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category