• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
Headline
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড পানছড়িতে বিএনপির সাংগঠনিক সভা, তৃণমূলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হ’ত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হ/ত্যা, ছেলে আটক রামপালে জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় ছেলে নি’হ’ত, বাবা আহত কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু

কোটালীপাড়া উপজেলা যুবদলকে সংগঠিত করতে মতবিনিময় ও আলোচনা সভা

মো.শান্ত শেখ, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলা যুবদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৫জুলাই) সন্ধ্যায় উপজেলার মুক্তিযোদ্ধা ভবনের ক্যাফে ৭১-এ এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা, তৃণমূল পর্যায়ে যুবদলের কার্যক্রম সম্প্রসারণ এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক রঞ্জন মল্লিক, সদস্য সচিব মান্নান শেখ সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন শাখার সিনিয়র নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ যুবদলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দলের আদর্শ ও কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
সভায় উপজেলার বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয় এবং যুবদলের কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category