• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
Headline
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড পানছড়িতে বিএনপির সাংগঠনিক সভা, তৃণমূলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হ’ত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হ/ত্যা, ছেলে আটক রামপালে জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় ছেলে নি’হ’ত, বাবা আহত কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু

তথ্যপ্রযুক্তির সহায়তায় উদ্ধার ১৫ মোবাইল, মালিকদের হাতে তুলে দিল পুলিশ

নূর আলম,নেত্রকোনা প্রতিনিধি:
প্রকাশকাল : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় চুরি ও হারিয়ে যাওয়া ১৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে দুর্গাপুর থানা পুলিশ।

শনিবার (২৫ জুলাই) দুপুরে দুর্গাপুর থানা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার করা মোবাইল ফোনগুলো সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দেন থানা পুলিশের কর্মকর্তারা। দীর্ঘদিন পর হারানো মোবাইল ফিরে পেয়ে মালিকরা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মোবাইল ফিরে পাওয়া মাসুদা খাতুন বলেন, “প্রায় দুই মাস আগে রাতে আমার ঘর থেকে মোবাইল ফোনটি চুরি হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করি। পরে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইলটি উদ্ধার করে আমাকে ফিরিয়ে দিয়েছে।”

আরেক ভুক্তভোগী তাইমুদ্দিন মিয়া বলেন, “প্রায় ৪০ দিন আগে আমার মোবাইল ফোনটি চুরি হয়েছিল। ফোনটি ফিরে পেয়ে আমি খুবই আনন্দিত।”

পুলিশ সূত্রে জানা গেছে, গত দুই মাসে উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল চুরি ও হারিয়ে যাওয়ার ঘটনায় ৩২ জন ব্যক্তি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এসব অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে তথ্যপ্রযুক্তি ও লোকেশন ট্র্যাকিংয়ের সহায়তায় ১৫টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয় দুর্গাপুর থানা পুলিশ।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, “কেউ বাসস্ট্যান্ডে, আবার কেউ বিভিন্ন এলাকায় মোবাইল হারিয়ে ফেলেন কিংবা চুরির শিকার হন। তারা থানায় এসে জিডি করার পর আমরা তদন্ত শুরু করি। তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রায় ১৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিতে সক্ষম হয়েছি।”

তিনি আরও বলেন, “মোবাইল চোররা সাধারণত ফোন বন্ধ করে বিভিন্ন এলাকায় নিয়ে যায় অথবা তৃতীয় ও চতুর্থ পক্ষের কাছে বিক্রি করে দেয়। তবে তথ্যপ্রযুক্তি, আইএমইআই ট্র্যাকিং ও লোকেশন বিশ্লেষণের মাধ্যমে অনেক ক্ষেত্রেই হারানো বা চুরি হওয়া মোবাইল উদ্ধার করা সম্ভব হয়। তাই কারও মোবাইল হারিয়ে গেলে বা চুরি হলে দ্রুত থানায় সাধারণ ডায়েরি করার আহ্বান জানাই।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category