• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
Headline
মৌলভীবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবার পেল খাদ্য ও নগদ অর্থ মৌলভীবাজারের রাজনগর উপজেলার বিএনপির ১০১ সদস্যের পূর্ণাঙ্গ গঠন সাতক্ষীরায় আইনমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন সাংবাদিক আলাল উদ্দিনের মায়ের ২য় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল শহীদ আবরার ফাহাদ হ’ত্যা’র বিচার বাংলার মাটিতে হবেই- কুষ্টিয়ায় রাশেদ খাঁন বাগেরহাটে বিজেপিসির জেলা কমিটির পরিচিতি সভা সাতক্ষীরায় চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শেখ আব্দুল আলীম এই বুঝি মেয়ে ফিরে আসবে অপেক্ষায় পরিবার,তিন মাস ধরে নিখোঁজ রাফিয়া হবিগঞ্জে বালুর নিচে লোকানো ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ কোটি টাকার পণ্য জব্দ কুমিল্লায় ১০ আইনজীবীসহ ৪৯ জনের বিরুদ্ধে মামলা

কুলিয়ারচরে ব্যবসায়ীর মৃ’ত্যু নিয়ে রহস্য, দু’র্ঘটনা নাকি পরিকল্পিত হা’মলা

মুহাম্মদ কাইসার হামিদ,নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : রবিবার, ১৭ মে, ২০২৬

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ভৈরবের ব্যবসায়ী সোহেল রানার (৩৫) মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে। প্রথমে এটি মোটরসাইকেল দুর্ঘটনা বলে ধারণা করা হলেও, ঘটনাস্থলের আলামত ও নিখোঁজ টাকার ব্যাগ ঘিরে ছিনতাই বা পরিকল্পিত হামলার সন্দেহ দেখা দিয়েছে।

শনিবার রাতে বাজিতপুর থেকে পাওনা টাকা সংগ্রহ শেষে ভৈরবে ফেরার পথে বড়খারচর এলাকায় তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের দাবি, ঘটনাস্থলে মোটরসাইকেলের তেমন ক্ষতি না থাকলেও নিহতের মাথার পেছনে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। এছাড়া তার সঙ্গে থাকা প্রায় দেড় থেকে দুই লাখ টাকার ব্যাগ নিখোঁজ রয়েছে। পরে ঘটনাস্থল সংলগ্ন এলাকা থেকে ব্যাগের কাটা ফিতাও উদ্ধার হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় স্থানীয়রা সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

কুলিয়ারচর থানার ওসি কাজী আরিফ উদ্দিন জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category