• শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
Headline
বাগেরহাটে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনের কারাদণ্ড অষ্টগ্রামে নদীর তীর থেকে যুবকের থেঁতলানো মরদেহ উদ্ধার টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক মির্জাপুরে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলা, বৃদ্ধ আহত গোপালগঞ্জে নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে একাধিক অভিযোগ বাগেরহাটে পাইলিং ছাড়াই সড়ক নির্মাণ, নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ জনপ্রত্যাশার বাজেটকে স্বাগত জানিয়ে টুঙ্গিপাড়ায় বিএনপির গণসমাবেশ মোরেলগঞ্জে বাস মালিক সমিতির অফিসে হা’মলা-চাঁদাবাজি অভিযোগে মামলা ৭ লাখ ২৮ হাজার টাকার জাল নোটসহ ঠাকুরগাঁওয়ে ৭ জন আটক

কোতয়ালী পুলিশের অ’ভিযানে মা’দক কা’রবারি হোসেন গ্রে’ফ’তার

​মো.কামরুল ইসলাম, রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ২৭ মে, ২০২৬

রাঙ্গামাটি শহরের বনরুপা বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৭টি মামলার পলাতক আসামি ও চিহ্নিত ‘মাদক সম্রাট’ মোঃ হোসেন (৪৮)-কে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ১২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

২৭ মে (বুধবার) রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়। কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি বিশেষ আভিযানিক টিম বনরুপা বাজার এলাকায় এই সফল অভিযান চালায়।​পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত মোঃ হোসেন রাঙ্গামাটি পৌরসভার ০৬নং ওয়ার্ডের শিমুলতলী (রূপনগর) এলাকার বর্তমান বাসিন্দা এবং মৃত সাহাব মিয়ার ছেলে।

তার স্থায়ী ঠিকানা ১০২ রাঙ্গাপানি মৌজার টিভি সেন্টার রূপনগর এলাকায়।​কোতয়ালী থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন অপরাধে ৭টি মামলা রয়েছে এবং সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। এলাকায় সে শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত। গোপন সংবাদের ভিত্তিতে বনরুপা বাজারে অভিযান চালিয়ে তাকে মাদকসহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।​পুলিশ প্রশাসন আরও জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই কঠোর অবস্থান ও চিরুনি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category