• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
Headline
কক্সবাজারে বিজিবির ৪ অভিযানে ২.০৭ লাখ ইয়াবা উদ্ধার, আটক ৭ সাতক্ষীরায় জলবায়ু বাস্তুচ্যুত বস্তিবাসীর ন্যায্য অধিকার দাবিতে মানববন্ধন আইনজীবী ফোরামকে স্বীকৃতির দাবিতে সাতক্ষীরায় মিছিল-সমাবেশ সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ‘জুলাই শহিদ দিবস’ পালিত নাজিম উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ সাতক্ষীরায় শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব-২০২৬ উদযাপিত অষ্টগ্রামে পুলিশের অভিযান: গাঁজাসহ দুই মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার অষ্টগ্রামে ই’য়াবাসহ মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার নওগাঁয় শুরু হয়েছে শ্রীশ্রী জগন্নাথ দেবের ৯ দিনব্যাপী রথযাত্রা

ক্ষুদে শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ৩ বিজিবির লোগাং জোন

শাহজাহান কবির সাজু,নিজস্ব প্রতিনি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

পানছড়ি উপজেলার দুর্গম চেঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহ দিতে স্কুল ব্যাগ বিতরণ করেছে ৩ বিজিবির লোগাং জোন। এ উদ্যোগে বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী উপকৃত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষাউপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ তুলে দেন ৩ বিজিবির লোগাং জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রবিউল ইসলাম।
এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমাদের ভালোভাবে পড়ালেখা করতে হবে। পড়ালেখার কোনো বিকল্প নেই। জীবনের যেখানেই যাও না কেন, শিক্ষাই তোমাদের এগিয়ে নিয়ে যাবে।”
ব্যাগ পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে এবং বিজিবির প্রতি কৃতজ্ঞতা জানায়। বিদ্যালয়ের শিক্ষকরা এ মানবিক উদ্যোগকে স্বাগত জানান এবং শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৩ বিজিবির সহকারী পরিচালক মো. শাহআলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপম কান্তি চাকমা এবং সহকারী শিক্ষক ল্যাপ্রুচাই মারমা।

রুপম কান্তি চাকমা প্রধান শিক্ষক, চেঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় বলেন,
“শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে শিক্ষার্থীরা যেমন উৎসাহিত হবে, তেমনি বিদ্যালয়ে তাদের উপস্থিতির হারও বৃদ্ধি পাবে।”

ল্যাপ্রুচাই মারমা সহকারী শিক্ষক বলেন,
“বিজিবির এই মহতী উদ্যোগকে আমরা স্বাগত জানাই। এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের পড়াশোনায় আরও আগ্রহী করে তুলবে।

লেফটেন্যান্ট কর্নেল মো. রবিউল ইসলাম অধিনায়ক, লোগাং জোন, ৩ বিজিবি বলেন,
“তোমাদের ভালোভাবে পড়ালেখা করতে হবে। পড়ালেখার কোনো বিকল্প নেই। জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হতে শিক্ষার প্রয়োজন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category