• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
Headline
কক্সবাজারে বিজিবির ৪ অভিযানে ২.০৭ লাখ ইয়াবা উদ্ধার, আটক ৭ সাতক্ষীরায় জলবায়ু বাস্তুচ্যুত বস্তিবাসীর ন্যায্য অধিকার দাবিতে মানববন্ধন আইনজীবী ফোরামকে স্বীকৃতির দাবিতে সাতক্ষীরায় মিছিল-সমাবেশ সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ‘জুলাই শহিদ দিবস’ পালিত নাজিম উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ সাতক্ষীরায় শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব-২০২৬ উদযাপিত অষ্টগ্রামে পুলিশের অভিযান: গাঁজাসহ দুই মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার অষ্টগ্রামে ই’য়াবাসহ মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার নওগাঁয় শুরু হয়েছে শ্রীশ্রী জগন্নাথ দেবের ৯ দিনব্যাপী রথযাত্রা

গোপালগঞ্জে আওয়ামী লীগের ১২শ’ নেতা-কর্মী যোগ দিলেন বিএনপিতে

শামীম হাসান রিংকু, গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ৩ জুন, ২০২৬

গোপালগঞ্জ সদর উপজেলায় আওয়ামী লীগের প্রায় ১২ শত নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। বুধবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া ইউনিয়নের জাঙ্গাল বাজার এলাকায় গোপালগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ড. কে এম বাবরের হাতে ফুল দিয়ে বিপুল নেতা-কর্মী নিয়ে বিএনপিতে যোগদান করেন নিজড়া মধ্যপাড়া আওয়ামী নেতা ছনোয়ার হোসেন মোল্লা ও নুর ইসলাম শেখ।
এ সময় সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহিদুল ইসলাম লেনিন, ফজলুল কবির দ্বারা, পৌর বিএনপির সভাপতি শেখ হাচিবুর রহমান, বিএনপি নেতা এস এম জিয়াউল কবির বিপ্লব, সাজ্জাদ হোসেন হীরা, যুবদল নেতা রাজিব বিশ্বাস, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম, ইমরুল মিয়াসহ বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যোগদান অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও অংশ নেন।
সংসদ সদস্য ডাং কে এম বাবর বলেন বর্তমান রাজনীতির বাস্তবতার জনগণের প্রত্যাশা পূরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিভিন্ন দল থেকে অভিজ্ঞ জনপ্রিয় ব্যক্তিরা বিএনপিতে যোগদান করলে তাদের স্বাগত জানাই। বিএনপিতে যোগদানকারী নবাগত নেতারা বলেন, এলাকার উন্নয়ন, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে তারা বিএনপির রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিএনপির দলের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে তারা সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category