• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
Headline
দুর্গাপুরে নিরাপদে বসবাসের দাবিতে হিন্দু পরিবারের সংবাদ সম্মেলন গোপালগঞ্জ ছাড়া দেশের সব জেলায় জুলাই পদযাত্রা করবে এনসিপি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজারে গণমিছিল কুমিল্লায় উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে: মন্ত্রী জাকারিয়া তাহের সুমন শায়েস্তাগঞ্জে সাবেক নারী ইউপি সদস্য হত্যা মামলায় ফারুক গ্রেপ্তার মৌলভীবাজারে শ্রীমঙ্গলে মা’দক প্রতিরোধে সচেতনতামুলক সভা সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়ালাইসিস ইউনিট স্থাপন হবে-স্বাস্থ্যমন্ত্রী পাঁচবিবিতে অসদুপায় অবলম্বনের দায়ে দুই পরীক্ষার্থী বহিস্কার গোপালগঞ্জে সাড়ে ৩শ শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ আমাকে বৃক্ষ হিসেবে রোপন করুন,আমি আপনাদের ফল দিবো, মেয়র প্রার্থী

গোপালগঞ্জে ইয়াবা ও বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মো.শান্ত শেখ, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

গোপালগঞ্জ সদর উপজেলার মান্দারতলা ইসলামাবাদ গ্রাম থেকে মাদক সম্রাট মো: হাফিজুর রহমান বাধনের রুম থেকে তার সহযোগী মো: মানিক মিয়া ও মো: সজিব খানকে ৬শত ৫০ পিচ ইয়াবা ও ৬ বোতল ইন্ডিয়ান মদ’সহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক মানিক মিয়া মোল্লারহাটের সের আলী মোল্লার ছেলে ও সজিব খান মান্দারতলা গ্রামের গোলাম মোস্তফা খানের ছেলে।
গতকাল সোমবার (৮জুন) সন্ধ্যায় মান্দারতলা ইসলামাবাদ গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা ও মদ’সহ হাতেনাতে আটক করে তাদের।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এসআই মো: হাসানুর রহমান জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মান্দারতলা ইসলামাবাদ গ্রামের মাদক সম্রাট মো: হাফিজুর রহমান বাধনের রুম থেকে ৬শত ৫০ পিচ ইয়াবা ও ৬ বোতল ইন্ডিয়ান মদ’সহ মো: মানিক মিয়া ও মো সজিব খানকে গ্রেফতার করা হয়েছে। তারা দুইজন মাদক সম্রাট মো: হাফিজুর রহমান বাধনের সহযোগী ও তারা বাধনের কাছ থেকে কম দামে ইয়াবা ও মদ কিনে ঘটনাস্থলের আশপাশে বেশি দামে বিক্রি করে আসছিল। গতকাল রাতে তাদের ইয়াবা ও মদসহ আটক করা হয়। আটককৃতদের নামে গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীর রয়েছে ও মাদক সম্রাট মো: হাফিজুর রহমান বাধনকে গ্রেফতারের অভিযান অব্যহত রয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category