• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
Headline
কক্সবাজারে বিজিবির ৪ অভিযানে ২.০৭ লাখ ইয়াবা উদ্ধার, আটক ৭ সাতক্ষীরায় জলবায়ু বাস্তুচ্যুত বস্তিবাসীর ন্যায্য অধিকার দাবিতে মানববন্ধন আইনজীবী ফোরামকে স্বীকৃতির দাবিতে সাতক্ষীরায় মিছিল-সমাবেশ সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ‘জুলাই শহিদ দিবস’ পালিত নাজিম উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ সাতক্ষীরায় শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব-২০২৬ উদযাপিত অষ্টগ্রামে পুলিশের অভিযান: গাঁজাসহ দুই মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার অষ্টগ্রামে ই’য়াবাসহ মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার নওগাঁয় শুরু হয়েছে শ্রীশ্রী জগন্নাথ দেবের ৯ দিনব্যাপী রথযাত্রা

গোপালগঞ্জে দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নি’হ’ত ১, আ’হত ৬০

মো.শান্ত শেখ, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

গোপালগঞ্জে দুটি যাত্রীবাহী বাস ও একটি মালবাহী ট্রাকের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত এবং ৬০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুন) বিকেল সোয়া চারটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চেচানিয়াকান্দি এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুন্দরবন পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের চেচানিয়াকান্দি এলাকায় জিএমএস পরিবহন নামের অপর একটি বাসকে ওভারটেক করার চেষ্টা করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাস দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটি মহাসড়কের পাশে খাদে ছিটকে পড়ে যায় এবং ট্রাকটির পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে দুই বাসে থাকা অন্তত ৬০ জন যাত্রী আহত হন।

আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন এক যাত্রীর মৃত্যু হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category