সচেতন হই পরিবর্তন আনি সুন্দর আগামি গরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৭জুলাই)বেলা ১১ টায় গোপালগঞ্জ উচ্চ বিদ্যালয় হলরুমে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ ওয়াই ডাব্লিউ সি এ রাইজআপ প্রকল্প-৫ এর আয়োজনে এ বাল্যবিবাহ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
গোপালগঞ্জ ওয়াই ডাব্লিউ সি এ সাধারণ সম্পাদক মলি বালার সার্বিক তত্ত্বাবধায়নে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি শোভন সরকার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক লাকসানা লাকি, ওয়াইডব্লিউসিএ এর সভানেত্রী মারিয়া হালদার, রাইজআপ প্রকল্পের ইয়াং ওউমেন লিড খ্রীষ্টিনা দিয়া বালা ও ফিওনা এষা সরকার ।
প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক শোভন সরকার তার বক্তব্যে বলেন, বাল্য বিবাহ হলে ছেলে বা মেয়ে উভয়ই মানুষিক ভাবে মৃত্যু ঘটে। তাই আমরা সকলেই বলবো বাল্য বিবাহকে না বলি।
পরে রাইজআপ টিমের মাস্টার ট্রেইনার দ্বারা বাল্যবিবাহ সচেতন মূলক বিভিন্ন নাট্যমঞ্চের মাধ্যমে শিক্ষার্থীদের বাল্যা বিবাহে ভবিষ্যত ক্ষতিকর দিক তুলে ধরে। সেইসাতে পিয়ার এ্যাডভোকেসি এর মাধ্যমে বাল্য বিবাহের কুফল ও প্রতিরোধ বিষয়ক আলোচনা হয়।