• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
Headline
কুমিল্লায় ১শত কেজি গাজাসহ আটক-২ কুমিল্লায় সাংবাদিকদের অবস্থান কর্মসূচি, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম কোটালীপাড়ায় সাংবাদিক জুয়েলের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের ঘোষণা ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মর্মান্তিক মৃ’ত্যু কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় চুরির ঘটনায় পুলিশের জালে ৪ আসামি কাশিয়ানীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে মৌলভীবাজারে রাজপথে এইচএসসি পরীক্ষার্থীরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেট কারে ইয়াবা, আটক ৩ গোপালগঞ্জে ১৬ জুলাইকে ঘিরে কঠোর নিরাপত্তা, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন ভূরুঙ্গামারীতে মোটরসাইকেলের ধাক্কায় এলজিইডির নারী কর্মী নি’হত, আ’হত ১

গোপালগঞ্জে ১৬ জুলাইকে ঘিরে কঠোর নিরাপত্তা, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

মো.শান্ত শেখ, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

আগামীকাল বৃহস্পতিবার (১৬ জুলাই)কে কেন্দ্র করে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে জেলাজুড়ে বিজিবি মোতায়েনের পাশাপাশি র‌্যাব ও পুলিশের যৌথ টহল শুরু হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকাল থেকেই গোপালগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিজিবির সদস্যরা টহল দিচ্ছেন। তাদের সঙ্গে র‌্যাব ও পুলিশের সদস্যরাও যৌথভাবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশি চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এছাড়া সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে, যাতে যেকোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর পরিস্থিতি দ্রুত মোকাবিলা করা যায়।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, জেলায় প্রায় পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া সম্প্রতি লাইভ মিছিল সংক্রান্ত ঘটনায় কাশিয়ানী উপজেলা থেকে ১৫ জন এবং গোপালগঞ্জ সদর উপজেলা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বুধবার (১৫ জুলাই) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সুপার আরও জানান, পুলিশের নিয়মিত টহলের পাশাপাশি বিজিবিও সমন্বিতভাবে টহল কার্যক্রম পরিচালনা করবে। তিনি বলেন, “গোপালগঞ্জকে অন্য জেলার তুলনায় আলাদাভাবে দেখা হচ্ছে না। গোপালগঞ্জের মানুষ শান্তিপ্রিয়। ১৬ জুলাইকে সামনে রেখে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

উল্লেখ্য, ২০২৫ সালের ১৬ জুলাই এনসিপির পথযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আওয়ামী লীগ নেতা-কর্মীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে পাঁচজন নিহত হন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গত বছরের ওই ঘটনার প্রেক্ষাপটে এবার ১৬ জুলাইকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি, নাশকতা বা আইনশৃঙ্খলার অবনতি না ঘটে, সে লক্ষ্যেই জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category