• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:০০ অপরাহ্ন
Headline
কুমিল্লায় ১শত কেজি গাজাসহ আটক-২ কুমিল্লায় সাংবাদিকদের অবস্থান কর্মসূচি, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম কোটালীপাড়ায় সাংবাদিক জুয়েলের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের ঘোষণা ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মর্মান্তিক মৃ’ত্যু কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় চুরির ঘটনায় পুলিশের জালে ৪ আসামি কাশিয়ানীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে মৌলভীবাজারে রাজপথে এইচএসসি পরীক্ষার্থীরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেট কারে ইয়াবা, আটক ৩ গোপালগঞ্জে ১৬ জুলাইকে ঘিরে কঠোর নিরাপত্তা, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন ভূরুঙ্গামারীতে মোটরসাইকেলের ধাক্কায় এলজিইডির নারী কর্মী নি’হত, আ’হত ১

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেট কারে ইয়াবা, আটক ৩

জামাল উদ্দীন, কক্সবাজার প্রতিনিধি:
প্রকাশকাল : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

কক্সবাজারের রামুতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো একটি প্রাইভেট কার থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকালে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামুর রাবার বাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রো-ঘ ১৪-৮১১১ নম্বরের একটি সাদা টয়োটা প্রাইভেট কারে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে স্কচটেপ ও টিস্যু পেপারে মোড়ানো তিনটি পৃথক পোটলা থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ৪টি স্মার্টফোন, গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র এবং ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়।
অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সাব্বির হোসেন (৩৬), নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সিমা ইসলাম (২২) এবং ঢাকার দারুসসালাম এলাকার উর্মি আক্তার ঊষা (১৯)।
ডিএনসি জানায়, অভিযানে জব্দ করা প্রাইভেট কারটির উইন্ডশিল্ডে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মিরপুর ডিওএইচএস-এর স্টিকার লাগানো ছিল। তবে এসব স্টিকার ব্যবহারের বৈধতা ও উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category